somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নববধূটি কী করবেন ?????????

১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



যারা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সেসব নববধূদের বলছি, শুধু অধিকার ভোগ করবেন, সবাই আপনাকে ভালোবাসবে, বর পছন্দের জিনিসটি বিনা দ্বিধায় কিনে দেবেন, সময়ে অসময়ে উপহার দেবেন...সবই ঠিক আছে। কিন্তু এজন্য আপনাকে যা করতে হবে:

নতুন পরিবেশ আপন করে নিন
বিয়ে মানে শুধু দুজনের সম্পর্ক নয়। দুটি পরিবার, পারিবারিক ঐতিহ্য এবং সংস্কৃতির মিলন। সম্পুর্ণ নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে হবে। এখানে প্রথমেই সবকিছু নিজের মতো করে পাবেন এটা আশা করা যাবে না। বরং কিছুটা সময় নিয়ে বরের পরিবারের পরিবেশই আপন করে নিন।

প্রিয়জনের চাওয়ার গুরুত্ব দিন
যে মানুষটির সঙ্গে সারা জীবন চলতে চাইছেন, তার পছন্দ-অপছন্দ বুঝে চলুন। ছোট ছোট চাওয়াকে গুরুত্ব দিন। যেমন সে যে ধরনের পোশাকে আপনাকে দেখতে পছন্দ করে মাঝে মাঝে তেমন পোশাক পরুন, বরের পছন্দের জায়গায় বেড়াতে যান।

একান্তে সময় কাটান
মাত্র বিয়ে হয়েছে, জীবনের এই সুন্দর সময়টা কিন্তু আর আসবে না। কাজের অজুহাতে বা সংসারের ঝামেলায় নিজেকে এখনই এমনভাবে জড়িয়ে ফেলবেন না, যাতে করে নিজেদের জন্য যথেষ্ট সময় না পাওয়া যায়। কাজ করার জন্য অনেক সময় পাবেন, এই সময়টা যতটা সম্ভব প্রিয়জনের সঙ্গে কাটান।

দুজনের মধ্যে চমৎকার বোঝাপড়া গড়ে তুলুন
সুন্দর সর্ম্পকের স্বার্থে দুজনের মধ্যে ইগো জায়গা দেবেন না। আর কোনো ধরনের দূরত্ব তৈরি হয় এমন কিছু করবেন না।
প্রিয় মানুষটিকে বোঝার চেষ্টা করুন। দুজনের মধ্যে চমৎকার বোঝাপড়া গড়ে তুলুন।

চাহিদা সীমিত রাখুন
বরের আর্থিক সঙ্গতির কথা বিবেচনা করুন। এমন কিছু চাওয়া যাবে না, যা দিতে বরের কষ্ট হয়। তার মানসিক অবস্থাও বুঝতে হবে। কারণ আপনার পছন্দের জিনিসটি কিনে দিতে না পারলে তার মন খারাপ হবে।

অন্যের সঙ্গে বরের তুলনা নয়
আপনার বাবা বা ভাইয়ের সঙ্গে বরের তুলনা করে কখনো তাকে হেয় করে কথা বলবেন না। পরিবারের ছোট বিষয়গুলোই একসময় অনেক বড় ক্ষতি ডেকে আনে।

উপহার দিন
বরকে মাঝে মাঝে সারপ্রাইজ গিফট দিন, সম্পর্ক আরও মধুর হবে। উপহার সব সময় দামী হতে হবে এমন কোনো কথা নেই, একটি ফুল অথবা চকলেটের আবেদনও কিন্তু কম নয়।

নির্দ্বিধায় সরি বলুন
আমরা কেউই সব সময় ১০০% পারফেক্ট না। ভুল হতেই পারে, যদি বোঝেন ভুলটি আপনার, একে আর বাড়তে দেবেন না। সঙ্গে সঙ্গে সরি বলুন। মুখে সরি বলতেই হবে এটা জরুরি নয়। এমন কিছু করুন যাতে করে বর বুঝতে পারে ভুলটি আপনার ইচ্ছাকৃত নয় এবং আপনি এই ঘটনার জন্য অনুতপ্ত।

মনে রাখবেন, দুজনের পারস্পারিক ভালোবাসা, সহযোগিতা আর শ্রদ্ধাবোধের মাধ্যমেই গড়ে তোলা যায় সুখের সংসার।

Link
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×