somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাটি ও মানুষের কথা-৪ (তিন দশকের প্রযোজকগণ)

১৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাটি ও মানুষের কথা ৪
তিন দশকের প্রযোজকগণ


১৯৮৩ সালে যখন আমি মাটি ও মানুষের সাথে যুক্ত হই তখন এর প্রযোজক ছিলেন মরহুম আলিমউজজামান। তাঁর হাতেই এই অনুষ্ঠান সবচেয়ে বেশি বিকশিত হয়। বিশেষত মাঠ রিপোর্টিং, কৃষকদের অংশগ্রহণে প্রতিযোগিতা, কৃষি কাজে মহিলা এবং সাম্প্রতিক বিষয়গুলো এই সময়ে বেশি করে আসতে থাকে। প্রথম দিকে অনুষ্ঠান ছিল স্পট এডিটেড। কিন্তু তার হাতেই টেলিভিশন এডিটিং সুবিধা দেওয়া শুরু করে, মাঝে মাঝে স্টুডিও রেকর্ডিং এর কাজও হতে থাকে। ঢাকার বাইরে মাটি ও মানুষের টিম নিয়ে ভ্রমণ তার আমলেই শুরু হয় । আমরা সদলবলে ময়মনসিংহ, রংপুর, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট সহ অনেক এলাকায় যাওয়া শুরু করি। মাটি ও মানুষে আসে নতুন বৈচিত্র।
তখন ক্যামেরাম্যান হিসেবে আমাদের সঙ্গে যেতেন- আনোয়ার হোসেন বুলু, জালাল খান, আহসান নেওয়াজ বাবু, জুলফিকার রহমান সহ আরো অনেকে। এই ভ্রমণগুলো ছিল একেকটা ইতিহাস এবং আনন্দময় স্মৃতি।
আলিমউজ্জামান একবার জাপান গেলেন কোনো এক প্রশিক্ষণে। তখন সামান্য কয়েকদিনের জন্য প্রযোজকের দায়িত্ব পালন করেন রেজাউল করিম।
তবে দুলু ভাইয়ের পর সবচেয়ে বেশি যিনি দায়িত্ব পালন করেছেন তার নাম রফি আহমেদ সুলতান। সুলতান ভাইয়ের কথা না বললে এই অনুষ্ঠানের সঠিক ইতিহাস বলা যাবে না।
সুলতানভাই এমন একজন মানুষ যাকে আমরা শিশুর মতো সরল বলে জানতাম। অকে সময় ঠাট্টা করে বলতাম শিশু সুলতান। এই অনুষ্ঠানের সাথে লেপ্টে ছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত। অবশ্য এর মাঝে তিনি পদোন্নতি পেয়ে অনুষ্ঠান অন্যদের কাছে দিয়েছেন- অবসরে গেছেন অথচ এই অনুষ্ঠানটি ধারণ করেছেন নিজের হৃদয়ে। মারা যাওয়ার কয়দিন আগেও আমার সাথে ফোনে কথা হয়েছে,অনেক অভিমান ছিল আমরা কেউ দেখা করিনা বলে কিন্তু তিনি আমাদের টীমকে ভালবেসে গেছেন আমৃত্যু।
আমি ব্যক্তিগতভাবে সুলতান ভাইয়ের কাছে কৃতজ্ঞ তার অকুণ্ঠ সমর্থনের জন্য। কখনো কোনো কাজে তিনি বাধা দেন নি। বরং যা করতে চেয়েছি সেটি করার ক্ষেত্রে সহায়তা দিয়েছেন। ১৯৯২ সাল থেকে ২০০১-২ পর্যন্ত অনেকটা নিরবচ্ছিন্নভাবে মাটি ও মানুষ করে গেছেন তিনি।
মাটি মানুষের স্মৃতি কথনে তার কথা বার বারই আসবে।
এই অনুষ্ঠানের আরেক প্রযোজক- আব্দুল হালীম। সড়ক দূর্ঘটনায় তার অকাল মৃত্যু হয়েছে। তিনি এক সময় রফি আহমেদ সুলতানের অনুষ্ঠান সহযোগী ছিলেন। পরে প্রযোজক হন। বিশেষ করে আওয়ামী লীগের শেষ আমলে ২০০১ এর দিকে তার হাতে দায়িত্ব এসে পড়ে। তারপর দীর্ঘদিন এই অনুষ্ঠান প্রযোজনা করেছেন।
এটিমএম শামসুল হুদা, ফারুক ভুইয়া, মোশারফ হোসেন, স্বল্প সময়ের জন্য ফরিদুল হক, রিয়াজউদিদন বাদশা এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন।
এছাড়াও শরীফ আহমেদ, দীলীপ দাস এর প্রযোজনা করেছেন অনেক দিন।
মাটি মানুষের সাথে যুক্ত থেকেছেন অনেক ক্যামেরাম্যান। সমীর কুশারী, আহসান নেওয়াজ, আনোয়ার হোসেন বুলু, জুলফিকার হোসেন, জালাল খান, হাসানুদ্দৌলা চৌধুরি, মুনির হোসেন সহ অনেক ক্যারোম্যান এর ঋণে আবদ্ধ এই অনুষ্ঠান। আবার অনেকেই এই অনুষ্ঠানের কাজ করেই নিজেদের হাত পাকিয়েছেন।
এই পাস্পারিক দেওয়া নেওয়ার মধ্য দিয়েই সবার সাথেই গড়ে উঠেছে এক অসাধারণ সম্পর্ক। আমরা একে অপরের বন্ধু, ভাই ও আত্মীয়ের মতো নিজেদের সময় কাটিয়েছি। ঝগড়া করেছি, আনন্দ করেছি, পরস্পরের সুখে দুখে পাশে দাড়িয়েছি এবং এভাবেই কেটে গেছে আমাদের সময়।
বিশেষ করে একেকটা সফর শেষ করে আবার কোথায় যাচ্ছি, কি করবো, এনিয়ে পরিকল্পনার অন্ত থাকতো না। যে কারণে প্রতিদিনের পরিশ্রমটা কখনো পরিশ্রম মনে হতো না- চলার পথে, কাজের ফাকে, আনন্দ উচ্ছ্বলতায় ভরে থাকতো সময়। আমার বিশ্বাস-- মাটি ও মানুষে কাজ করেছেন তার জীবনের অন্যতম শ্রেষ্ঠ স্মৃতি এখানেই লুকিয়ে আছে। যারা জীবীত আছেন তারা একবাক্যে এ কথা স্বীকার করবেন।

আমি আমার কথাগুলো লিখবো এমনিভাবে হয়তো তার পরও অনেক কথা হারিয়ে যাবে স্মৃতির গর্র্ভে। সবতো আর মনে থাকবে না-- তবে কিছু তো থাকবে!


আগের পোষ্টগুলো এখানে দেখুন
মাটি ও মানুষের কথা ১
Click This Link
মাটি ও মানুয়ের কথা ২
Click This Link
মাটি ও মানুষের কথা ৪
Click This Link


৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×