ফাগুনের আগুন
০৮ ই মার্চ, ২০১৫ রাত ৯:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ফাগুনের আগুন
[উৎসর্গঃ চলমান সন্ত্রাসের আগুনের বলি হতাহত হতভাগ্য আম জনতা]
যদিও ফাগুন তবু কপালে আগুনে
এ কোন বসন্ত এনেছোগো মা?
রঙের তুলি সব অসাড় হয়েছে
বাহারি দুনিয়ার ছবি আসে না।
ফুল যদি মা ফুটেছে হাজার
হৃদয় পুড়েছে তারো বেশী
মরিছে জনতা কার খেয়ালে
মারিছে যারা সে কোন দেশী?
পিশাচে দানবে ভরেছে স্বদেশ
ফুলের মূল্য কে বোঝে?
লহুর* নেশায় হয়েছে আদিম
‘ক্ষমতা’ কত প্রিয় যে!
মাৎস্যান্যায়* যেন স্বরূপে ফিরেছে
আম জনতা খেলার পুতুল
যে যার মতো কষিছে লাথি
জানে না মজুর কি তার ভুল।
জানে না রাখাল বাঁশীর সুরে
কেনো বা বিষাদ বাজে
দেখো পাখির কুজন গিয়েছে থেমে
স্বজনের আর্তনাদে।
আঁকবো আমি কি ছবি বলো
মানসে ভাসে পোড়া শত মুখ
আঁকতে পারি না মা তোমার ছবি
হৃদয়ে জ্বালা- আগুন সর্বভুক!
* লহু – রক্ত।
* মাৎস্যান্যায় – প্রাচীন ভারতের বিশৃঙ্খল একটি কাল।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে...
...বাকিটুকু পড়ুনআইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯

বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!
শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ...
...বাকিটুকু পড়ুন
জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক...
...বাকিটুকু পড়ুন