বিশাল আকারের একটি গ্রহাণুপুঞ্জ ছুটে আসছে পৃথিবীর দিকে। পৃথিবীর খুব কাছ দিয়ে তা প্রদক্ষিণ করবে এই গ্রহকে। যদি তা পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের টানে পৃথিবীতে পতিত হয় তাহলে আঘাত করতে পারে নিউ ইয়র্ক সিটিতে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রধান চার্লস বোল্ডেন মঙ্গলবার প্রতিনিধি পরিষদের বিজ্ঞান বিষয়ক কমিটির শুনানিতে এ কথা জানান। নিউইয়র্কের ওপর যেন গ্রহাণুখণ্ড না পড়ে সেজন্য সবাইকে প্রার্থনা করতে বলেছেন বোল্ডেন।
চলতি বছরের ১৫ই ফেব্রুয়ারি রাশিয়ার চেলিয়াবিনস্কে বিস্ফোরিত হয় ৫৫ ফুট ব্যাসের একটি গ্রহাণুপুঞ্জ। এতে সেখানে ব্যাপক কম্পনের সৃষ্টি হয়। বাসাবাড়ির জানালা ভেঙে যায়। ক্ষতিগ্রস্ত হয় অনেক ভবনের। আহত হয় ১৫০০ মানুষ। গত বছর পৃথিবী থেকে ১৭২০০ মাইল দূরে আবিষ্কার করা হয় আরেকটি গ্রহাণুপুঞ্জ। তবে রাশিয়ায় বিস্ফোরিত ওই গ্রহাণুপুঞ্জের সঙ্গে এর কোন মিল নেই। ওদিকে গত ১৫ই ফেব্রুয়ারি বিজ্ঞানীরা পূর্বাভাস দেন যে, এই গ্রহাণুটি পৃথিবীর খুব কাছে চলে আসছে। এমনকি টেলিভিশনের নেটওয়ার্ক ও আবহাওয়া স্যাটেলাইটের নেটওয়ার্কের চেয়েও তা কাছে চলে এসেছে। পৃথিবীর খুব কাছে দিয়ে উড়ে যাওয়া শতকরা ৯৫ ভাগ গ্রহাণু আবিষ্কার করতে পেরেছে নাসা। এ গ্রহাণুগুলোর ব্যাস ১ কিলোমিটারের মতো বা তারও বেশি।
হোয়াইট হাউজের বিজ্ঞান বিষয়ক উপদেষ্টা জন হোলড্রেন বলেছেন, এই আকারের একটি গ্রহাণু পৃথিবীতে আঘাত করলে তাতে সভ্যতার ইতি ঘটতে পারে। গ্রহাণুখণ্ডকে ‘সিটি-কিলার’ হিসেবে উল্লেখ জানান, গ্রহাণুখণ্ডটির মাত্র ১০ শতাংশ দেখতে পাওয়া গেছে যার ব্যাস প্রায় ১৬৫ ফুট। নজরদারি প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব বাড়ানোর পাশাপাশি নাসা গ্রহাণুখণ্ড যেন পৃথিবীর সঙ্গে সংঘর্ষ না ঘটে সে চেষ্টা চালাচ্ছে।
এ রকম গ্রহাণু প্রতি ৪০ বছর পর পর পৃথিবীর কাছাকাছি অঞ্চল অতিক্রম করলেও প্রতি এক হাজার ২০০ বছরে মাত্র একবার আঘাত হানে। নিউইয়র্কে গ্রহাণুখণ্ড আঘাত হানলে চলতি বছরে পৃথিবীতে মহাকাশ থেকে বস্তুখণ্ড পতিত হওয়ার দ্বিতীয় ঘটনা হবে এটি।
১০০ বছরেরও কিছু আগে (১৯০৮ সালের ৩০ জুন) পৃথিবীতে একটি গ্রহাণু আঘাত হেনেছিল। এতে সাইবেরিয়ার তুংগুস্কা অরণ্যাঞ্চলের প্রায় ৮০০ বর্গমাইল এলাকা মাটিতে মিশে যায়। ওই আঘাতের গতিবেগ ছিল ঘণ্টায় ৩৩ হাজার ৫০০ মাইল। পারমাণবিক বোমার চেয়ে গ্রহাণুর আঘাতের ধরন ভিন্ন। পারমাণবিক বোমা বিস্ফোরণের পর চারপাশে ছড়িয়ে পড়ে। কিন্তু মহাজাগতিক গ্রহাণু একটি নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানে।
ধারণা করা হয়, সাত কোটি বছর আগে মেক্সিকোর ইউকাতান উপদ্বীপে আঘাত হেনেছিল ১০ কিলোমিটার ব্যাসের একটি বস্তু। এ আঘাতে পৃথিবী থেকে বিলুপ্ত হয় ডাইনোসরসহ পৃথিবীর অধিকাংশ গাছপালা ও প্রাণী।
তথ্যসূত্রঃ সায়েন্সটেক24.কম
ফেসবুকঃ এখানে
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




