মুন্সিগঞ্জে প্রাচীন বৌদ্ধবিহারের সন্ধান লাভ
২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুন্সিগঞ্জে প্রায় হাজার বছর আগের বৌদ্ধবিহারের সন্ধান পাওয়া গেছে। জেলার সদর উপজেলার রামপাল ইউনিয়নের রঘুরামপুর এলাকায় প্রাক-মধ্যযুগীয় এ স্থাপনার সন্ধান মেলে বলে আজ শনিবার সংবাদ সম্মেলনে জানানো হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অনুসন্ধানী দল ও অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের কর্মকর্তারা যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেন। প্রত্ন সম্পদ ও ঐতিহাসিক নিদর্শন উদ্ধারে চালানো খনন কাজের মাধ্যমে এ বৌদ্ধ বিহার আবিষ্কৃত হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এরই মধ্যে বৌদ্ধ বিহারের পাঁচটি ভিক্ষু কক্ষ উন্মোচিত হয়েছে। একেকটি ভিক্ষু কক্ষের পরিমাপ তিন দশমিক পাঁচ মিটার (দৈর্ঘ্য) ও তিন দশমিক পাঁচ মিটার (প্রস্থ)। বৌদ্ধ ধর্মের জ্ঞান তাপস অতীশ দ্বীপঙ্করের সঙ্গে এ বৌদ্ধ বিহারের সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুফি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি দল ২০১১ সাল থেকে প্রাচীন বিক্রমপুরের (বর্তমান মুন্সিগঞ্জ) প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সন্ধানে খননকাজ শুরু করে। এ কাজে তাদের সহায়তা করছে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন। এখানে একটি বৌদ্ধবিহার থাকতে পারে বলে এক বছর আগে ধারণা করা হয়। খননকাজ চালিয়ে এর সত্যতা পাওয়া যায়।
খবরঃ সায়েন্সটেক24.কম
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ...
...বাকিটুকু পড়ুন
আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই...
...বাকিটুকু পড়ুনআমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।...
...বাকিটুকু পড়ুন