এখন ঝুপ করে নামা এক অন্ধকার পৃথিবীতে ....
ঠিক এমনিভাবে একদিন আমার জীবনেও মেঘ করে এসেছিলো .....
ঝুপ করে নেমেছিলো এক অন্ধকার ......
সেই অন্ধকার , সেই গহীন মেঘ আজ অব্দি কাটেনি .......
মাঝে মাঝে অন্ধকারের ফাঁকে আলোর স্বপ্ন দেখি ,তাও মাত্র দুই একদিন ....
ব্যাস, তারপর আবার সব অন্ধকার ..........
মনে হয় কে যেনো ....জেগে উঠা আলোর উৎস্যটা হঠাৎ দেখতে পেয়ে আচমকা বন্ধ করে দিলো....."সবাইকে আলোর উৎস্য দিতে নেই, আলো সবার জন্য নয় " ।।
মনে হয় একটা জটিল ধাঁধায় পড়ে আছি, একটা কভু মিলবে না টাইপের অংকের মাঝে আমি অহর্নিশ পাক খাচ্ছি...........মিটবে না ধাঁধা , মিলবে না অংক ।।
কি হয়েছে ? মাঝে মাঝে নিজেই অবাক হয়ে নিজেকে প্রশ্নকরি , তেমনি অবাক হয়েই উত্তর দেই , কই, কিছু হয়নি ত । কিছু কি হয়েছে ?
বাসস্থানের অভাবে ত কখনো রাস্তায় ঘুমাতে হয়নি , টাকার অভাবে ত কখনো একবেলার খাবার মাটি হয়নি, কখনো ত ভালবাসার অভাব হয়নি, খুব বড় কোন অসুখও ত করেনি, এদেশের অধিকাংশ দরিদ্র জনগোষ্ঠীর চিরাচরিত দারিদ্রতাও ত কখনো আমাকে স্পর্শ করেনি , তাহলে সবি যে তোমার অভিনয় নয় ? তাহলে সবি যে তোমার মিথ্যে করে অসুখ, মিথ্যে ভং নয়, তা কি করে বুঝি ?
হাহ , সেই দারিদ্র জনগোষ্ঠীর সংগ্রামে ত কখনো পড়নি, পড়লে এই অকারণ "ভাল নেই", "ভাল নেই " টইপের বিলাসিতা করার আর সময় পেতে না ।
হ্যাঁ, সত্যি কথা .........কিন্তু কিছু কিছু ব্যাপার থাকে যাকে হয়ত কোন ভাবেই ব্যাখ্যা করা যায় না , নয়ত কি ? ........ যেই ভালো মানুষগুলোর জন্য মুখ ফুলিয়ে বসে আছি.....তাদেরকেও কি আমি দোষ দেই, না দেই না....দেয়াও যাবে না .......তারা ঠিক কাজটিই করেছে ........
শুধু আমিই পড়ে গেছি এক অসীম ধাঁধায়........যেই ধাঁধার সমাধান সেই ভালো মানুষগুলি ফিরে এলেও কভু দিতে পারবে না ।।
ঝুপ করে নামা অন্ধকারের পদর্াও আর কখনো উঠবে না ।
একদম ঠিক হইছে ....... নিয়মের বাইরে চলতে গেলে ......নিয়মকে না মেনে নিলে .......এমনি হয় । এ যে হাজার বছর ধরে চলে আসা নিয়ম, এর ব্যাত্যয় কখনও হবে না ।
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



