somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জন্মদিন

২৮ শে মে, ২০১৮ রাত ১০:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


-আজকে ইরা মণির জন্মদিন!!
-ইরা মণিটা আবার কে?
-ইমন আর রাফিয়ার মেয়ে!
-ইমন বিয়ে করল কবে? !!
-বিয়ে করে নাই।
-তাইলে!!!
গতকাল একটা প্রয়োজনে ভার্সিটির এক ছোট ভাইয়ের সাথে কথা হচ্ছিল। সে জানালো ইরা মণির গল্প। ইমন আর রাফিয়া ভার্সিটির সেই ছোট ভাইয়ের বন্ধু। আমি ভার্সিটিতে থাকাকালীন সময়েই দেখতাম ইমনের কাছে রাফিয়ার অদ্ভুত সব আবদার। ছোট ভাই বলতেছে, “গত বছর রাফিয়ার হঠাত মনে হল তাদের একটা মেয়ে থাকা দরকার। বিয়ে ছাড়া মেয়ে!! ক্যামনে কি? ইমন বুদ্ধি করে রাফিয়াকে বিশাল সাইজের একটা পুতুল কিনে দিল। ইমন আর রাফিয়ার নামের আদ্যক্ষর দিয়ে সে পুতুলের নাম রাখা হল ইরা মনি। গতকাল ছিল সেই পুতুল কেনার এক বছর পুর্তি, মানে ইরা মণির জন্মদিন। ঘটা করে পালন করা জন্মদিনে আমন্ত্রিতদের মধ্যে আমার ভার্সিটির সেই ছোট ভাইও ছিল”। আমি মনে মনে বললাম, “শুভ জন্মদিন ইরা মণি”। জন্মদিনের শুভেচ্ছা জানাতে HBD লেখা জাতি, একটা পুতুলের জন্মদিন ঘটা করে পালন করছে শুনে ভাল লাগলো।

স্কুলে পড়ার সময় আমাদের ইংরেজী বইয়ে একটা চ্যাপ্টার ছিল জন্মদিন নিয়ে। চ্যাপ্টারটায় একটা ছেলের জন্ম ২৯ ফেব্রুয়ারি লিপ ইয়ারে, মানে তার জন্মদিন চার বছর পর পর আসে। পড়ানোর সময় স্যার আমাদের কার কার জন্মদিন কবে শুনতে চাইলেন। আমি সহ আরও কয়েকজন আমাদের জন্মদিন বলতে পারলাম না। স্যার পরদিন বাসা থেকে জন্মদিন জেনে আসতে বললেন। মধ্যবিত্ত পরিবারের বাপ মায়েরা জন্মদিন মনে রাখাটা ততটা গুরুত্বপূর্ণ মনে করে না। তাই আম্মাকে জিজ্ঞাস করে আমার জন্মদিন সম্পর্কে জানা গেল না। আম্মা শুধু এতটুকু বলল, আমার জন্ম রমজান মাসে। রমজান মাসের ১১ তারিখ। পরদিন ক্লাসে স্যার জন্মদিন জিজ্ঞাস করলে আমি বললাম, আমার জন্ম রমজান মাসের ১১ তারিখ। হুদাই ক্লাসের সবাই হো হো করে হাসতে লাগল। স্যার বললেন, গল্পের ছেলেটার জন্মদিন চার বছর পর পর আসে আর আমার জন্মদিন প্রতিবছর ১১ দিন আগে আসে (আরবি বছর ৩৫৪ দিনে)।

ইন্টারনেটের এই যুগে হিজরি তারিখ থেকে ইংরেজী তারিখ বের করা কি খুব কঠিন হবে? না বোধয়। আমি গুগলে সার্চ দিলাম। বিভিন্ন ক্যালেন্ডার বিভিন্ন তথ্য দিচ্ছে। অবশ্য, তাই হওয়া উচিত, বাংলাদেশের ১১ রমজান সৌদি আরব, কিংবা আমেরিকায় একই ইংরেজী দিনে তো আসবে না। গুগলে কিছু সার্চ দিলে গুগল বরাবরই যা করে। যেটা খুঁজতেছেন শুধু অইটা বাদে বাকি সব তথ্য দিবে। এখানেও তার ব্যাতিক্রম হচ্ছে না। কিছু কিছু ওয়েবসাইট মজার মজার সব তথ্য দিচ্ছে, আজকে আমার জন্মদিন হলে আমার ১১৪০ মিলিয়ন বার হার্ট বিট হয়েছে। জন্ম থেকে কোনদিন চুল না কাটলে আমার চুল প্রায় ৩.৯৭ মিটার লম্বা হত। আরেকটা ওয়েবসাইট দেখে অবাক হলাম, আমার জন্মের দিনে আমার জন্ম ছাড়া আর কোন বিখ্যাত ঘটনাই ঘটে নাই।

জীবনে চলার জন্য আমি যে জন্মদিনটা ব্যাবহার করি ঐটা আমাদের স্কুলের শামসুল কেরানীর দেয়া। শুধু আমি কেন আমাদের স্কুলের বেশির ভাগ ছেলে মেয়ের জন্মদিন শামসুল কেরানীর দেয়া। মাঝে মধ্যে অবশ্য শামসুল আংকেল অদ্ভুত কান্ড ঘটিয়ে ফেলতেন। যেমন, আমার সাথে একই ক্লাসে পড়া দুই ভাই বোনের বয়সের ব্যবধান করে দিয়েছেন ৩ মাস ১৬ দিন। বোঝেন অবস্থা।

গল্পের গল্পঃ
ফেসবুকের এইযুগে মানুষ এখন আর মানুষের জন্মদিন ভুলে যায়না। আমার জন্মদিন ফেসবুকে আসে না, এন্ড্রোয়েড ফোনের রিমাইন্ডারেও রাখা যায় না, তাই ভুলে যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু অবাক কান্ড দুইটা মানুষ প্রতি বছর আমার জন্মদিনে ঠিকই উইশ করে। আমি নিজে আমার/তাদের জন্মদিন ভুলে গেলেও তারা আমার জন্মদিন ভুলে যায় না। দুইজনের জন্যই দোয়া আর শুভ কামনা। আরেকটা কথা ইরা মনির গল্পটা মিথ্যা না।

ছবিঃ গুগল,
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০১৮ রাত ১০:২৩
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধকারের রসায়নবিদ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৮


লেখকের নোট:
এই গল্পের পটভূমি ১৯৭৭ সালের ঢাকায় সংঘটিত জাপান এয়ারলাইন্সের বিমান ছিনতাইয়ের ঐতিহাসিক ঘটনাকে অবলম্বন করে নির্মিত। ঐতিহাসিক ব্যক্তি, স্থান ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর... ...বাকিটুকু পড়ুন

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

×