কতো কিছুই ভেবে মরি তোমায় দেখার পরে,
তুমি তো রোজ মন পুড়িয়ে চলছো এ শহরে।
হাজার মানুষ তোমায় নিয়ে স্বপ্নে ঘুরে ফিরে,
আমি তো রোজ যাই হারিয়ে সেই মানুষের ভিড়ে।
অনেক কিছুই বলার থাকে তোমার কাছে রোজই
তুমি সে তো অন্য মানুষ কাছে গিয়েই বুঝি...
পাশ কাটিয়ে রোজই চলো দূরেই থাকো খুব
হাজার মনের দাবীর মিছিল আমি সেথায় চুপ।
চোখের আড়াল হয়েই থাকো আমি রোদে পুড়ি
হাজার মানুষ হার মেনে যায় আমিও একটু হারি।
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




