আমি কি ???
সবচেয়ে বেশী আলোচনা-সমালোচনা হতে পারে এই বিষয়টা নিয়ে----
যেমন,
অনেক বেশি মাপের বাস্তববাদী একটি ছেলে বা মেয়ে যখন আবেগের বিন্দুমান আলোকচ্ছটায় চোখ দুটো পুরোই অন্ধ করে ফেলে... তখন অনেকেই অবাক হয়... চেয়ে থাকে বিষ্ময়ে.... !!!!!!!
কিন্তু আমি অবাক হই না......
কারন আমি আমার প্রত্যেকটি রক্তবিন্দুর সঞ্চালণে, ধমনী- শিরার আন্দোলনে নিবিঢ়ভাবে অনুভব করেছি-- আবেগের অন্ধত্বের বাস্তবতা, অনুভূতির সুনিপুণ যন্ত্রণা...!!!
মানুষের সবচেয়ে নিজস্ব সম্বল যেটুকু,
তার স্বকীয়তা, স্বাতন্ত্র এমনকি আত্নসন্মানবোধ যখন কেও নিজ হাতে বিকিয়ে দেয়, তখনও আমার অবাক হতে একটুও ইচ্ছা করে না-- মনে হয় নিবিঢ়ভাবে গর্বিত দৃষ্টি নিয়ে তাকিয়ে তাকিয়ে দেখি....... মানব জীবনের সবচেয়ে রোমাঞ্চকর পরাজয়.......
আর তৃষ্ণা জাগে বার বার হেরে যাবার....
পরাজিত হবার.....
সেই পরাজয়.... যে পরাজয়----
জীবনের সবচেয়ে আনন্দদায়ক পরাজয়.......
জীবনের সবচেয়ে বেদনাদায়ক পরাজয়.......
জীবনের সবচেয়ে রোমাঞ্চকর পরাজয়.......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


