somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পচা আম দিয়ে তৈরি হচ্ছিল সেজান জুস। জরিমানা ২০০০০০/= মাত্র

২১ শে জুলাই, ২০১৬ রাত ৯:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




পচা আম দিয়ে ‘পাল্প’ তৈরি করার অভিযোগে সেজান জুস কারখানাকে আজ বৃহস্পতিবার দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয় দুর্গন্ধযুক্ত ৪০০ মণ পচা আম। পরে অবশ্য তা ধ্বংস করা হয়। রাজশাহীর গোদাগাড়ীতে কারখানাটি অবস্থিত।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল আটটার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল গোদাগাড়ী উপজেলার সারেংপুর এলাকায় গাড়ি তল্লাশি করছিল। এ সময় তারা একটি গাড়িতে দুর্গন্ধযুক্ত পচা আমের গন্ধ পায়। তারা তখন জানতে পারে, গাড়িটি উপজেলার চব্বিশনগরের অবস্থিত সেজান জুস কারখানায় যাচ্ছে। পুলিশ তৎক্ষণাৎ বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মনির হোসেনকে জানান। সহকারী কমিশনার পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। তিনি আমবোঝাই চারটি গাড়ি উপজেলা চত্বরে নিয়ে আসেন। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হোসেন ও গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ আমগুলো দেখেন। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০০ মণ পচা আম ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়। সেখান থেকে আমগুলোকে উপজেলার সাহাব্দিপুর এলাকায় ফাঁকা জায়গায় এনে ধ্বংস করা হয়।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ জানান, পচা ও দুর্গন্ধযুক্ত আমগুলো ৬০০ টাকা মণ দরে কিনে চাঁপাইনবাবগঞ্জ থেকে আনা হচ্ছিল। জুস তৈরির উদ্দেশ্যে এই পচা আমগুলো আনা হয়েছিল। তিনি বলেন, উপজেলার সারেংপুরে জব্দ করা আম ধ্বংস করার পরে সেজান জুস কারখানায় অভিযান চালানো হয়। কারখানার ভেতরে গিয়ে পচা ও পোকা ধরা আম দিয়েই জুস তৈরি করতে দেখা যায়। সেখানে গন্ধে টেকা যাচ্ছিল না। ভেতরেও প্রায় ২০০ মণ পচা আম পাওয়া যায়।

আদালতের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনির হোসেন জানান, যে কর্মচারীরা জুস তৈরি করছিলেন, তাঁদের জিজ্ঞেস করা হয়, নিজের বাচ্চাকে তাঁরা এই আমের জুস খাওয়ান কি না? তখন তাঁরা বলেছেন, তাঁরা নিজের বাচ্চাকে এই জুস খাওয়ান না। কারখানার ব্যবস্থাপক আবদুল করিমকে জিজ্ঞেস করা হয়, চোখ বন্ধ করে যেকোনো একটি আম হাতে তুলে খেতে দিলে আপনি খাবেন কি না? ব্যবস্থাপক বলেছেন, তিনি খেতে পারবেন না। তিনিও বলেন, নিজের বাচ্চাকে তাঁরা এই জুস খাওয়ান না। তাহলে এই আম দিয়ে কেন জুস তৈরি করেন, জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। কম দামে পাওয়া যাচ্ছিল, তাই তাঁরা এ আম দিয়ে জুস তৈরি করছেন।

আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন আমগুলো জব্দ করে ধ্বংস করার নির্দেশ দেন। আমগুলো সেখানেই ধ্বংস করা হয়। আদালত প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করলে কারখানার ব্যবস্থাপক সঙ্গে সঙ্গে জরিমানার টাকা পরিশোধ করেন।

ওই কারখানায় কর্মচারীরা খালি হাতে কাজ করছিলেন। এ অবস্থায় ম্যাজিস্ট্রেট তাঁদের গ্লাভসের ব্যবস্থা করতে এবং মানসম্মত পরিবেশ সৃষ্টি করার নির্দেশ দিয়ে আসেন। এক সপ্তাহের মধ্যে তাঁরা কারখানাটি আবার পরিদর্শন করবেন বলে জানিয়ে আসেন।

সুত্রঃ প্রথম আলো view this link
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৬ রাত ৯:১২
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

উচ্চবংশীয় ছাগল!

লিখেছেন রাজীব নুর, ২১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৯



এককালে কেবল ঘড়িতেই বাজতো টিক টিক- টিক টিক;
বারবেলায় এসে দেখছি টিক টিক বলে কিছু নেই আর ঠিক ঠিক!
বরং 'টিকটক'- এ আকণ্ঠ বুদ হয়ে আছে আবালবৃদ্ধবনিতা!
মানুষের লম্ফঝম্প... ...বাকিটুকু পড়ুন

ডাইভারসিটি ভিসা লটারি আবার চালুর নির্দেশ আদালতের

লিখেছেন শিমুল মামুন, ২১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৬



যুক্তরাষ্ট্রের ২০২৭ অর্থবছরের ডাইভারসিটি ইমিগ্র্যান্ট ভিসা (ডিভি লটারি) লটারির নিবন্ধন আবার চালু করতে ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দিয়েছেন একটি ফেডারেল আদালত। আগামী ১ নভেম্বরের মধ্যে আবেদন গ্রহণ শুরু করতে এবং... ...বাকিটুকু পড়ুন

“‘আই হ্যাভ এ প্ল্যান’: ঘোষণার পর রাষ্ট্র কতটা বদলায়?”

লিখেছেন raselabe, ২১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১৪

রাজনৈতিক নেতৃত্বের একটি পরিকল্পনা তখনই কার্যকর রাষ্ট্রীয় কর্মসূচিতে রূপ নেয়, যখন তা ব্যক্তিগত ঘোষণা থেকে বেরিয়ে সুস্পষ্ট নীতি, নির্দিষ্ট দায়িত্ব, বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনা এবং পরিমাপযোগ্য জনকল্যাণের লক্ষ্যে পরিণত হয়।

এখানে নেতৃত্বের প্রথম... ...বাকিটুকু পড়ুন

কোন কিছুর অস্তীত্ব বিহীন মহাশূন্যে অস্তিত্বের প্রক্রিয়া কি ছিল?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:২৭



কোন কিছুর অস্তীত্ব বিহীন মহাশূন্যে অস্তিত্বের প্রক্রিয়া হলো উদ্ভব। কারণ সৃষ্টি বা তৈরী কারক না থাকা। তাতে কী উদ্ভব হবে এটা অনিদৃষ্ট। কারণ এটা নিদৃষ্ট করার কেউ... ...বাকিটুকু পড়ুন

মক্কা থেকে বদর: মুসলিম ভ্রাতৃত্বের ভূরাজনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৫


মুসলিম বিশ্বে ঐক্যের নতুন অধ্যায় শুরু হয়েছে। অন্তত চুক্তিগুলোর নাম শুনলে তেমনটাই মনে হয়। মক্কা ও বদর। মুসলিম ইতিহাসের দুটি পরিচিত নাম। নাম শুনে মনে হতে পারে, বহুদিনের বিভেদ... ...বাকিটুকু পড়ুন

×