somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রগতির পর্দায় ঢাকা তেলাপোকা যৌবন

০৭ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবনবোধের বেহিসেবি হিসেবের পাণ্ডুলিপি;
পাওয়া না পাওয়ার ম্যারাথন প্রতিযোগী তুমি
মাথায় প্রগতির ঝড় জমা রেখে আজ নিজেকে
নিয়ে ভীষণ ব্যাস্ত হতে শিখেছ !!

মহাকালের মহা ক্যানভাসে ; অনন্ত স্রোতে-
ঘুমায় অগাধ আলুনি জীবনকাব্য। কতটা
পদচিহ্ন বাঁধা পড়ে কালের মায়ার জালে,
নাগরিক মস্তিষ্কের মিহিন বীণার তারে ?

তবু অগণন জলকণা জীবন ।
তবু প্রসন্ন মহামানব - মহাজীবন ।

ক্রুশবিদ্ধ যীশুর কি ভীষণ কষ্ট হয়েছিল !!
নাকি যীশু ভীষণ কষ্ট আর বুকফাটা জলতেষ্টায়
পূর্ণ করেছিল আশীর্বাদের পেয়ালা ।

একবিংশের এই নিপুন সভ্যতার অসভ্য
চাদরে মোড়ানো গলিত-দলিত শিল্পমঞ্চ;
প্রগতির আলখাল্লায় ঢাকা পর্দাবনত তুমি!!

যদি কোন রুদ্র বিকেলে
বিপ্লবযীশু চে গুয়েভারার গুলিবিদ্ধ দেহ
মূর্তিমান সাইক্লোন হয়ে জেগে উঠে;
এবং প্রশ্ন করে-
দীর্ঘজীবী বিপ্লবে কফোঁটা রক্ত তোমার জমেছে যে
আজ তুমি ক্লান্ত ?

বুকে ঝুলানো চে এর দেয়ালচিত্রের বজ্রাবয়ব
সৌন্দর্য দেখেছ-
দেখনি জীবন- স্নোগান- রক্ত ।
কাজলদিঘি চোখ দেখেছ-
দেখনি বৃষ্টি ।

বলিভিয়া জঙ্গল, অনন্য তরুবীথি,
শান্ত প্রকৃতি দেখেছ-
দেখনি বিশালাক্ষী স্বপ্নবাজ এক মানবদেবের
মুক্তিকামী ঝঞ্ঝাভিজান ।

অথচ পুঁজির প্রতাপে দগ্ধ তুমি যৌবন- যুবা
আজ চলেছ তেলাপোকা জীবন সরল রেখায়;
ঘর- সংসার- বিছানা- বালিশ- বাচ্চা উৎপাদন
জল প্রবাহের অদ্ভুত মোহে তোমার বহিছে যৌবন !

তবু অগণন জলকণা জীবন ।
তবু প্রসন্ন মহামানব - মহাজীবন ।
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:০১
১০টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×