শব্দ (শিল্প)-ক্যানভাস (জীবন-সঙ্গম) এবং সময় (ভোর)
১০ ই জুন, ২০১৪ বিকাল ৫:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দেয়ালের প্রিয় ক্যানভাস হৃদয়ে কত কথা ;তাকি কেবল শৈল্পিক ব্যাকরনিক অনুভূতিযোগ ! আমাদের অন্তর্গত আকাশ বেশ শব্দময়; তারা কি কেবলই শব্দ! সেখানে অগনন ফানুশ- কেবলই কি বৈচিত্র্য !
নদী ও পাখিকষ্ট- গোলকধাঁধা ; গনগনে লালের ছোঁয়ায় পুড়ে ছাই হয়ে যাওয়া হলুদ বিকেলেরা ভিন্ন কোরাসে যখন গান ধরে- তখনও জীবন কোলাজ সেই প্রাচীন গ্রিক ইদিপাস আওড়ায় ! সন্ধ্যায় হয়তঃ ঘরহীন ঘাসফড়িং- গঙ্গাফড়িং সখ্যতা করে; চন্দ্রসুখি জীবন খোঁজে। জীবনকে সংজ্ঞায়িত করে এমন দুঃসাহস কার ।
ইচ্ছা নির্বাসন- আড়ষ্টতা - শুধুই অক্ষমতার নামান্তর । তরঙ্গগুচ্ছের উদ্যাম আন্দোলনে যে স্নায়বিক অনুরনন- অনুনাদ; তাতে শুধুই সুর নয়- প্রলয়ও থাকে। চোখের মধ্যে যে চোখ সেখানে অনবরত নীলের ধারা- সে হয়তঃ জল, নদী অথবা কষ্ট !
মানুষ শব্দের-জল শব্দের-মায়া শব্দের অর্থ ব্যপ্ত করে পূর্বজন্ম খুঁজে বেড়ানো জন্ম ! মাটির ভেতর থেকে ফুঁড়ে বের হওয়া অঙ্কুরের সদর্প আবাহন অথবা অবগাহন !
শব্দরা সব একদিন কথা হবে; সাহিত্য হবে ; ছবি হবে; স্বপ্ন হবে - শব্দরা একদিন শব্দ হবে ! আনমনে- নির্লিপ্ত বহুদূর- ব-হু-দু-র- পথ হেঁটে একটা ভোরের প্রতীক্ষায় ভোর । একটা সুবর্ণ ভোর; একটা ভোর-হেমাঙ্গি।
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৪ বিকাল ৩:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে...
...বাকিটুকু পড়ুনআইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯

বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!
শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ...
...বাকিটুকু পড়ুন
জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক...
...বাকিটুকু পড়ুন