১। বাংলাদেশের বোলিং প্রত্যাশানুযায়ীই হয়েছে। শ্রীলংকার ১০০-১২০ রানের লিড প্রত্যাশিতই ছিলো। বরং কুলাসেকারার অলরাউন্ডার হয়ে ওঠার কিছু নজির নিজের চোখে দেখায় ভয়টাও ছিলো সাঙ্গা ওকে নিয়ে না ম্যাচটা বাংলাদেশের নাগালের বাইরে নিয়ে যায়। কৃতিত্ব আবুল হাসানের। সাঙ্গাকে ফেরানোর পর লিডটা বড় হবে না তা পরিষ্কার হয়ে গেছিলো। সোহাগ গাজী গতকালের অর্ডিনারি বোলিংটা কন্টিনিউ না করাতেই লেজটা ছাঁটতে আর সমস্যা হয়নি।
২। বাংলাদেশের ইনিংসে কেবল দুই ওভার হয়েছে। একটা ড্রামা। নতুন বলের সেপ নিয়ে আপত্তি তুললো শ্রীলংকা। আরেকটা নতুন বল বাগিয়ে নিলো। কিন্তু আসল ড্রামা ওই ওভার পরেই। পেস ট্রাক বলে মুখে ফ্যানা ওঠানো পিচে ঠিক তিন ওভার পরেই স্পিন। ৫ ওভার পর থেকে দুই প্রান্ত দিয়ে হেরাথ আর দিলশান!
৩। গত পরশু লিখেছিলাম বাংলাদেশ ইনিংসে ১০০ রানের ডেফিসিট থেকে গেছে। সাঙ্গাকারারা লিড নিয়েছে ১০৬ রানের। সামনে পাহাড় সমান চাপ। ট্রেইল করো, তারপর লিড দাও। কিন্তু একটা সুন্দর সমীকরণে সমাধানটা দিয়েছিলেন @[100002566502374: Zia Arefin Azad] ভাইয়া। লিখেছিলেন, 'শ্রীলংকার প্রথম ইনিংসকে ম্যাচের শুরু মনে করে ওই রানটা বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে করতে হবে। আর, শ্রীলংকা তখন বাংলাদেশের প্রথম ইনিংসকে চতুর্থ ইনিংসে চেজ করবে'। আমার ধারণা লক্ষ্যটা ঠিক এটাই হওয়া উচিত। তাতে চাপটাও উবে যাবে। আর শেষ ইনিংসে ২৪০-২৫০ চেজ করা সহজ কিছু হওয়ার কথা না।
৪। তামিম এক কথায় দারুণ একটা ইনিংস খেলে দিয়ে গেছে। এরকম প্রেসার কন্ডিশনে এমন সূচনার খুব দরকার ছিলো। ও উইকেটে থাকলে অন্যদের জন্য কাজটা সবসময়ই সহজ হয়ে যায়। এই যেমন ও চার্জ করা শুরু করতেই স্পিনেও শর্টে কোনো ফিল্ডার রাখলো না ম্যাথিউস। তাতে জহুরুলও স্বাচ্ছন্দে খেলতে পারলো। তামিমের একটা স্পেশাল শটের কথা বলি। অফ স্ট্যাম্পের উপর বা একটু বাইরে প্রায় বুক সমান উঠে আসা বলে ও পয়েন্ট দিয়ে অথবা পয়েন্ট আর গালির মাঝামাঝি দিয়ে একটা অবিশ্বাস্য ড্রাইভ খেলে। এই ড্রাইভটা আর কোনো ব্যাটসম্যানকে খেলতে দেখিনি। বিশ্বের তাবৎ নামজাদা ব্যাটসম্যানদের এই বলগুলো ছেড়ে দিতেই দেখি। কেউ হয়তো থার্ডম্যানে ঠেলে সিঙ্গেল নেয়। আর তামিম বাউন্ডারি মারে অবলীলায়। ধোনির এক হেলিকপ্টার শট নিয়ে এত মাতামাতি, ওয়ার্নার-পিটারসেনের সুইস হিট নিয়ে এত মাতামাতি, কেউ ক্যান তামিমের শটটা নিয়ে কিছুই বলে না?
৫। জহুরুলের টেকনিক যথেষ্ট ভালো। ডিফেন্স বেশ সলিড। কিন্তু ওই যে, প্রথম টেস্টের সময়ই লিখেছিলাম, 'ছেলেটার বড়ই তাড়াহুড়া'! স্বচ্ছন্দে খেলতে থাকলে ওর যে কী হয়! সাঙ্গাকারা ওর ১৩৯ রানের ইনিংসে একটা স্টেপ আউট করে চার-ছয়ের চেষ্টাও করেনি। অথচ জহুরুল একাধিকবার করলো। আর করতে গিয়েই স্ট্যাম্পিং। ক্রিকইনফো জহুরুলের আউট নিয়ে লিখেছে, 'Some brain freeze from Jahurul'. আর কী বলার থাকে? আশরাফুল হেরাথের একদম নির্বিষ একটা ডেলিভারি, যার আগের একই ধরণের বলটাও সে ফ্রন্টফুটে খেলেছে, হঠাৎ কী মনে হওয়ায় ব্যাকফুটে খেললো আর আর্মার ভেবে ব্যাটটা বলের লাইনেও নিলো না; বোল্ড! মাহমুদউল্লাহও প্রায় তাই। সহ অধিনায়কের ফর্ম যাই হোক, আউট হওয়ার ধরণগুলো নিশ্চয়ই এখন আঁতশী কাচের তলায়।
৬। মমিনুল, যার অভিষেকই এই সিরিজে, মাত্র ২ টেস্টের অভিজ্ঞতা তার ব্যাটের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। নাসির এর আগের ৭ ইনিংসে ৭০ গড়ে ৪৯০ রান করেছে। কাল প্রথম দুই উইকেটে একটা ১২০-১৩০ রানের জুটি হলেই মোটামুটি চলবে। শ্রীলংকার ৪ টা উইকেট পড়েছিলো মাত্র ৬৯ রানে, আমাদের ৪ উইকেট পড়েছে ১৪৩ রানে। সেখান থেকে তারা ৩৪৬ করতে পারলে আমরা কেন পারবো না? মুশফিক-মমিনুল দু'জনেরই ক্যাচ ছেড়েছে শ্রীলংকা। লাইফ কাজে লাগাতে পারাটাও বড় ব্যাটসম্যানদের বৈশিষ্ট্য।
৭। ম্যাচ ফিক্সিং প্রমানিত হওয়ায় আম্পায়ার নাদির শাহকে বিসিবি এবং আইসিসি পরিচালিত যেকোনো ম্যাচে আম্পায়ারিংয়ের উপর ১০ বছরের নিষেধাজ্ঞা দিয়েছে বিসিবি। আজীবন বহিষ্কার করলেই বেশি খুশি হতাম।
৮। রুমের ছোট ভাইকে বলছিলাম, সাঙ্গাকারার মত ম্যাচের কমপ্লেক্সন চেঞ্জ করতে পারতো যে সাকিব, সেই নাই। এই প্রথম এই সফরে ওর খুব অভাব বোধ হচ্ছে। বলতে বলতেই আশরাফুল আউট হয়ে গেলো। সাথে সাথে রুমের ছোট ভাই জিজ্ঞাসা করলো, 'ভাই, সাকিব ফিরলে কোপটা আশরাফুলের উপরই পড়বে, তাই না?' বললাম, 'কে কইছে তোমারে? কেউই বাদ পড়বে না। তখন বাংলাদেশ ১২ প্লেয়ার নিয়ে খেলবে'। আশরাফুল ছেলেটা বড়ই ইমোশনাল করে দেয় এখনও!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




