somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোষ্ট ভিউ: বাংলাদেশ-শ্রীলংকা টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন।

১৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১) সেই মনি-রফিক যুগ থেকে শুরু। এরপর রাজ্জাক-সাকিবের মত ওয়াল্ড ক্লাস স্পিনারকে তো বটেই হররোজ এনামুল জুনিয়র-সানি-রুবেলের মুখোমুখি হতে হয় জাতীয় দলের নেট প্রাকটিসে। ঘরোয়া লীগেও প্রতিদিন সাকলাইন সজীব-আরাফাত সানি-নাবিল সামাদ-সানজামুল ইসলাম-মনির হোসেন-নাঈম ইসলাম জুনিয়রদের কোয়ালিটির বাঁহাতি অফস্পিনারকে ফেস করতে হয় বাংলাদেশের প্রায় প্রতিটা ব্যাটসম্যানকে। অথচ কলম্বো টেস্টে বাংলাদেশের ব্যাটসম্যানরা রঙ্গনা হেরাথের বাঁহাতি অর্থোডক্স পড়তেই হাবুডুবু খেলো! ২০ উইকেটের ১২ টা নিয়ে একাই তো বাংলাদেশকে ধ্বসিয়ে দিয়েছে হেরাথ। ভাবতেই কষ্ট হচ্ছে। ড্যানিয়েল ভিটোরির বিরুদ্ধেও তো সেই আগের অ্যাভারেজ বাংলাদেশকে এভাবে নাকানি-চুবানি খেতে দেখেছি বলে মনে পড়ছে না। এ কী হলো! ব্যাখ্যা দাঁড় করাতে পারছি না।

২) গতকাল লিখেছিলাম, 'লাইফ' কাজে লাগানো দিয়ে মাঝে মাঝে 'বড় ব্যাটসম্যান' ব্যাপারটা বোঝা যায়। মুশফিক-মমিনুল সেটাই পারলো না। শুধু একটা ১২০-১৩০ রানের জুটির দরকার ছিলো। সেটাই হলো না। শ্রীলংকার ইনিংস দেখলেই বোঝা যাবে পিচে টিকে না থাকার মত অস্বাভাবিক কিছুই ছিলো না। বেশ কয়েকটা টেস্ট পরে বাংলাদেশি মিস্টার ক্রিকেট নাসির হোসেনকে ব্যর্থ হতে দেখলাম। একটা সাধারণ ফুল লেংথ ডেলিভারিতে বিগ হিট করতে গিয়ে বোল্ড। বাকিদের আউটগুলো নিয়ে আর লেখার কিছু নেই। তবে একসময় মনে হয়েছে, নট অ্যাকচুয়ালি লংকানস, টাইগারস লস্ট টু 'ডাউন দ্যা উইকেট' শটস।

৩) বাংলাদেশ ইনিংসের পর রুমের ছোট ভাই বললো, 'ভাই, আর ৫০ টা রান বেশি করতে পারলে একটু হলেও ফাইট দিতে পারতাম। অন্তত এখন যেমন ৮/৯ উইকেটে হারাবে, তা অন্তত পারতো না'। বলেছি, আইদার জেতার মত কিছু করতে হতো নতুবা যেভাবে খুশি হারতে পারে। তাতে কিচ্ছু যায় আসে না। 'সম্মানজনক পরাজয়' বা 'একটু ফাইট করে পরাজয়' বলে কিছু নেই। জিতেছে বা ড্র করেছে অথবা ব্যর্থ হয়ে হেরেছে; সে যেভাবেই হারুক, তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে বা গো-হারা, পরাজয় পরাজয়ই, ব্যাস। ফেসবুকেও দুপুরে এই টাইপের স্ট্যাটাস চোখে পড়েছে। আমার ধারণা, এই ব্যাপারটা আরও বছর দশেক আগেই আমরা ফেলে এসেছি। আবার এখন অনেকেই বলবে, আগের শ্রীলংকা সফরগুলো থেকে তো এবার ভালো খেলেছি। আগে তো ইনিংস ব্যবধানে হারতাম। হ্যা, ভালো খেলেছি। একটা ড্র করেছি। কিন্তু ১-০ তে সিরিজ হেরেছি। এবং দিনশেষে পরাজয় পরাজয়ই।

৪) দল হারলে সবার মাঝে কেউকে না কেউকে বলির পাঠা করার নেশাটা দেখা যায়। এবার সবাই মাহমুদউল্লাহ রিয়াদের উপর রাম দা ধরে আছে। আজকে মাহমুদউল্লাহ রিয়াদকে বাদ দেওয়ার কথা বলাতে একজনকে বলতে বাধ্য হলাম, এতদিন কন্ট্রিবিউট করা কেউকে মাত্র দু'টো টেস্টে ব্যর্থ হলে যদি বাদ দেওয়ার ট্রেডিশনটা অন্য দেশগুলোতে থাকতো তাহলে কখনোই টেন্ডুলকার, পন্টিং বা ক্যালিসরা সৃষ্টিই হতো না।

৫) এই টেস্টে মুশফিক নিজেরই এক ইনিংসে পাঁচ ডিসমিসালের রেকর্ডটা ভেঙেছে আরেকবার পাঁচ ডিসমিসালে অংশ নিয়ে। দ্বিতীয় ইনিংসে ১০০.৪ ওভার ব্যাটিং করেছে বাংলাদেশ। তিন পেসারের মাঝে রবিউলই ভালো বোলিং করেছে। আবুল-রুবেলের মত গতি না থাকলেও লাইন-লেংথ বেশি ভালো রবিউলের। লেট সুইংটাও। তবে হেরাথের সাফল্য দেখে রাজ্জাককে না খেলানোর আফসোসটা রয়েই গেলো।

৬) চোখ এখন ২৩ তারিখের হাম্বানটোটার ডে-নাইট ওয়ানডেতে। সর্বশেষ হোম সিরিজে ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হারানোটা বাংলাদেশের জন্য টনিক হিসেবে কাজ করবে অবশ্যই। শ্রীলংকা সর্বশেষ সিরিজে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে হোয়াইটওয়াশ হলেও ওয়ানডেতে ২-২ এ ড্র করে ফিরেছে। নিশ্চিত, সাকিবকে খুবই মিস করতে হবে ওডিআইতে। ওর অলরাউন্ড জায়গা পূরণ করতে দল সাজাতে নতুন করে ভাবা লাগবে। শ্রীলংকা দল থেকে রেস্ট দেওয়া হয়েছে রঙ্গনা হেরাথকে। চোটের কারণে নেই আকিলা ধনঞ্জয়া। বাদ পড়েছে অজন্থা মেন্ডিস। তিনজনই বর্তমান দলের প্রথম সারির স্পিনার। তবে সচিথ্রা সেনানায়েকে জ্বালাতে পারে বলেই মনে হচ্ছে। অস্ট্রেলিয়া সফরে তরুন উইকেটকিপার ব্যাটসম্যান কুশাল পেরেরাকেও ভালো লেগেছে। জীবন মেন্ডিস আমার প্রিয় খেলোয়াড়দের একজন। আর লাসিথ মালিঙ্গা-থিসারা পেরেরা তো ফিরছেই। কঠিন একটা সিরিজই হবে।

৭) পরিশেষে, ফ্যাসিবাদী শ্রীলংকার সাথে একটা অস্বচ্ছ, পক্ষপাতমূলক, দেশীয় মানের টেস্ট হয়েছে। ওখানে শাহবাগ যাওয়া নষ্ট আর নাস্তিক ক্রিকেটাররা খেলেছে। ২৩ তারিখ থেকে 'এক দফা' ঘোষণা করা হলো। ওয়ানডেতে ফ্যাসিবাদী শ্রীলংকার পতন নিশ্চিত করতে হাম্বানটোটার পিচে ২৩ তারিখ দুপুর ৩ টা থেকে বিক্ষোভ।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×