দীর্ঘ ৩ মাস সামহোয়ার ইন ব্লগে কোনভাবেই লগ ইন করতে পারছিলাম না। কি কারন ,তাও জানতে পারছিলাম না। আবার সময় নিয়ে নেটে বসে ঘাটাঘাটি করে ব্লগ উদ্ধার করবো , তাও হচ্ছিল না নানান ব্যস্ততার জন্য ।
অবশেষে আজ সমস্ত ব্যস্ততাকে বুড়ো আংগুল দেখিয়ে লম্বা সময় নিয়ে নেটে বসি । কিন্তু অল্প সময়ের মধ্যেই সামু আমার পাসওয়ার্ড চেঞ্জ করে নেয়ার জন্য বিশেষ বার্তা পাঠায় । সেই অনুযায়ি চেস্টা করতেই অবশেষে ফিরে পেলাম আমার ব্লগ " মুক্ত আকাশ"।
আহা কি যে শান্তি !
বন্ধুদের সাথে আবার দেখা হবে দীর্ঘদিন পর । আবার সহজ সরল ভাষায় কঠিন ও জঠিল বিষয়ে আমর লিখবো ।আলোচনা ও সমালোচনা ,তর্ক-বির্তক জমবে ।
দীর্ঘদিন পর বন্ধুদের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ।
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৬ দুপুর ২:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


