somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাতাঝরার দিনে সাতকাহন..১

২১ শে অক্টোবর, ২০১৮ ভোর ৫:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১.
আমিও উঠে এসেছি দুর্গন্ধ পুতিময় অন্ধকার ফুড়ে

কস্টের কথাগুলো কেউ লিখতে চায় না।কেন যেন সংগোপনে এড়িয়ে যায়।পকেটে পয়সা নেই, আধপেটা খাওয়া, ভাগাভাগিতে সিগারেট, উস্কোখুশকো চুল, দুইদিনের না কামানো দাড়ি, বর্তমান ও ভবিষত্যের দু:শ্চিন্তায় চোখের নীচে কালি, হাটতে হাটতে পায়ের সেন্ডেলের ত্রাহি ত্রাহি অবস্থা, শার্টের বোতাম একটি ছেড়া, কলারে ঘাম-ময়লায় কালশীটে দাগ পড়ে গেছে, ময়লা একটা প্যান্ট সাপ্তাহে দু'বার কেচে পড়া। কোকড়াচুলে কতদিন তেল সাবান পড়েনি। এমনও দিন গেছে অনেকের যৌবনে, তারুন্যে। কিন্তু পরবর্তী জীবনের সাফল্যে সব ভুলে গিয়ে বর্তমানের চাকচিক্যে ডুবে থাকা মানুষগুলো কখনো কোথাও বলে না, " আমিও উঠে এসেছি দুর্গন্ধ, পুতিময় অন্ধকার ফুড়ে। " মানুষ ভুলে যায় নিজের একাকী লড়াই সংগ্রামের গল্পে লজ্জা নেই,আছে অনুকরনীয় দৃস্টান্ত, আছে মাহত্ব্য।
এখনকার সময়ের মানুষ বড় হিপোক্রেট। সবকিছু লুকোতে পছন্দ করে।পাছে যদি কেউ অবজ্ঞা করে!
২.
জাত গেল জাত গেল বলে
একি আজব কারখানা...

বড় আজব এ কোলাহলময় নাগরিক জীবন। সমাজের কথিত স্ট্যাটাস না থাকলে কারো কারো জাত থাকে না ! তাই উপরে ওঠার সিঁড়ি ডিংগাতে গলদঘর্ম হচ্ছে একেকজন মানুষ।শুধু দেখে অন্যের তরতর করে সাফল্যের সিঁড়ি বেয়ে উঠে যাওয়া ।পরশ্রীকাতরতায় ভুগতে থাকা চোখ দু'টো কি কেবলই ঈর্ষায় টাটায়?
যদি নিজে ওখানটা না পৌছাতে পারি সমাজে কি করে চলি, এ ভাবনায় প্রতিদিন ভেতরে ভেতরে খুন হয়ে যাচ্ছে মানুষগুলো। স্ত্রী, সন্তানরা প্রতিনিয়ত এটাসেটা কত কিছু চাইছে। বায়না -আবদার মেটাতে সংসারের মানুষটা যে যন্ত্র হয়ে যাচ্ছে সে খেয়াল কারো নেই। মধ্যবিত্তের চাকুরীজীবির উপার্জনটা সীমিত।একটু উপরি আয়ের জন্য দিবানিশি ছুটতে থাকা মানুষগুলো কখন যে অসৎ পথে পা বাড়িয়েছে তা জানেন শুধু অন্তর্যামী।
৩.
মানুষ একটা দুই চাকার সাইকেল...

এই যে এতো কিছু চাই চাই চাই , সব পেলেই কি শান্তি মিলছে? মিলছে কি অমরত্ব? একবারও ভেবেছি কি, ভোগই জীবন নাকি ত্যাগেই সুখ! এতো সম্পদ,ঐশ্বর্য্য, ভোগ ও সুখ নিয়ে দম্ভ করার কিছু নেই।জীবনের চলমান চাকা মুহুর্তেই থেমে যেতে পারে সব। যে সাইকেলে আপনি চড়ে আছেন তার হাওয়া যখন তখন নি:শেষ হতে পারে। আশেপাশে ঘিরে থাকা লোকজন সাময়িক বিলাপ,কান্না হয়ত করবে কিন্তু আপনাকে আবার ফিরিয়ে আনতে পারবে না শানশওকতের মাঝে।
(কিস্তি-১)

সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:৪৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৫

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০৮



সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

×