কষ্টিউম বিতরণে চরম অব্যবস্থাপনা, ঢাবির মাথামোটা শিক্ষকদের ধিক্কার

২৮ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৬ তম সমাবর্তনের কস্টিউম বিরতণে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে ঢাবি প্রশাসন। যথারীতি হরিলুট হয়ে গেছে সমাবর্তনের জন্য তৈরি সকল গিফটসামগ্রী। জানা যায় গতকাল সকাল ১০টা থেকে টিএসসিতে কস্টিউম বিতরণ করার কথা থাকলেও সেটা পিছিয়ে আজ সকাল ১০ টা থেকে দেওয়ার সিদ্ধান্ত হয়। যথারীতি বোর্ডে নিজের নাম খুঁজে নিয়ে ডিপার্টমেন্ট ওয়াইজ গাউন দেওয়া হলেও গিফট সামগ্রী দেওয়া হচ্ছে ইনডোর গেমরুম থেকে। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে ভিড় বাড়তে থাকলে হলরুমে থাকা দায়িত্বরত কর্তৃপক্ষ গিফট সামগ্রী দিতে হিমশিম খাওয়ায় সবাই হৈ হুল্লোড় করে গেমরুমে ঢুকে ব্যাগ, গিফট ও মাথার ক্যাপ যে যার মত যত খুশী নিয়ে যায়। পরে প্রশাসন এসে রুমে তালা লাগিয়ে দেয়। অনেকে একজনকে তিন চারটি করে গিফট নিয়ে যেতে দেখেছে বলে অভিযোগ করেছে। কথাটা সত্যি। আমি নিজের চোখে দেখলাম। পরে সবাইকে ভিতরে আটকে রেখে টিএসসির প্রধান গেট দিয়ে শুধু মাথার ক্যাপটা দেওয়া হয়েছে কিন্তু গিফট সামগ্রী পরে দেওয়ার অঙ্গিকার করেছে। কিন্তু সেটা আদৌ পাওয়া যাবে কিনা সেটা নিয়ে সবাই উদ্বিগ্ন।
তবে শিক্ষার্থীদের সবাই বলছে যে ডিপার্টমেন্ট ওয়াইজ যদি গাউন দিতে পারে তবে গিফট সামগ্রী দিতে তাদের সমস্যা কোথায় ছিল? ঢাবি প্রশাসন এত নির্বোধ কেন? কেন তারা সেটা পৃথক ভাবে দিতে গেলো? এই নিয়ে দুপুরের দিকে ছাত্রছাত্রীরা গেমরুমের আশে পাশে হট্টগোল শুরু করে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২
বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?
প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন
কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ
প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০
মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন