somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার প্রথম আঁকা আঁকি এবং মা!

২২ শে জুলাই, ২০১৬ রাত ১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার প্রথম আঁকা আঁকি এবং মা!
======================
খেলার ছলে হাতে দিয়েছিলে খড়িমাটি
যখন যেমন ইচ্ছে তা দিয়ে খেলা করেছি

কখনো সেটা নিয়ে দেওয়ালে
কখনো সেটা নিয়ে কাঠের দরজায়
আর কখনো বা সেই লোহার টেবিলে
কত কী ই না একেছি
তা দেখেই তুমি কতো খুশি ই না হতে

তারপর দিয়েছিলে সাদা মাটি
যখন তখন খেলার ইচ্ছে তখন ই কেড়ে নিলে
যখন যেখানে যেভাবে মন চায় খেলার আনন্দও ভুলিয়ে দিলে
কত বার ই চেয়েছি কত কী না আঁকতে
তুমি হাত ধরে বার বার অন্য কিছু একে দিতে

কখনো আনমনে সেই সাদা মাটি হারিয়ে ফেলেছি
কখনো সেই সাদা মাটি ইচ্ছে করে ফেলে দিয়েছি
অনিচ্ছা সত্বেও হাত ধরে নতুন আঁকা আঁকি শেখা
অনিচ্ছা সত্বেও সেই আঁকা আঁকির উপর আমিও কিছু একেছি

কী একেছি
কেনো একেছি
কিভাবে একেছি
এতো সব জটিল প্রশ্ন তখন ও আমি বুঝি নি
সত্যি বলছি
হাতে ব্যাথা পাবার ভয়
তোমার চোখে মুখের সেই বিরক্তি
আর অপরিচিত স্বরে আমার নামটি শুনে কেঁদেছি
না জেনে না বুঝে শুধু হ্যাঁ হ্যাঁ বলেছি

আমার সেই ভয়
আমার সেই কান্না
তখন কাউকে ছুঁই নি
আমার চোখের পানি তুমি ও মুছনি
তুমি হেসেছ
ওরা হেসেছে
তোমরা সবাই হেসেছো
কিন্তু উনি হাসে নি

উনি উড়ন্ত পাখি হয়ে আমাকে ছু মেরেছে
সাথে নিয়ে অনেক ঘুরেছে
সাথে নিয়ে অনেক গল্প করেছে
সাথে নিয়ে তোমার সাথে ফিশ ফিশ করেছে

উনি একদিন আস্ত এক প্যাকেট সাদা মাটি দিলো
যেমন খুশি খেলতে দিলো
যেমন খুশি ভাঙতে দিলো
যেমর খুশি হারাতে দিলো

আমি অনেক খেলেছি
আমি অনেক ভেঙেছি
আমি অনেক হারিয়েছি
মনের খুশিতে উনাকে সব বলেছি

উনি একা একা কত কী ই না আঁকতেন
আখি, পাখি, পেঁচা
আমি কত মনোযোগ দিয়ে ই না দেখতাম
অনেক হাসতাম
অনেক আনন্দ করতাম

তারপর আমার ও খুব আঁকতে ইচ্ছে করতো
আখি, পাখি, পেঁচা
আমার হাত ধরতে ধরতে উনি ক্লান্ত হয়ে পড়তেন
আমি হাত বদলে বাম হাত ধরতে দিতাম
আমি হাত ছাড়তে দিতাম না আঁকতেই থাকতাম

তারপর একদিন একাই একেছি
আখি পাখি আর পেঁচা

সেদিন সবাই কত কি ই না বলেছে
আমার জন্য কত কি ই না করেছে
সবাইকে ফেলে সব ছেড়ে
ভয়ে আমি দৌড়ে পালিয়েছি

দৌড়ে উনার আঁচলে লুকিয়েছি
শক্ত করে উনার পায়ে জাপটে ধরেছি

সেদিন তোমরা সবাই চুপ ছিলে
উনি বুকে জড়িয়ে আমায় কেঁদেছে
উনি বুকে জড়িয়ে আমায় হেসেছে
তারপর বলেছে
ভয় পেয়েছো মা,
মা আছি না...
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১৬ রাত ১:৩৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

×