ভালোবাসার স্পর্শ
===================
না না এ স্বপন আমি দেখি নি
এ মোহ এ মায়ায় আমি ভুলি নি
আমি ছিলাম প্রাণ হীন অবয়ব
মোমের পুতুল মাত্র
না না এ কথা আমি বলি নি
এ অনুভূতি এ স্পর্শ আমায় কেউ দেয় নি
আমি ছিলাম অবুঝ শিশুর খেলনা
খেলার ছলেই ভেঙেছ
না না এ চিঠি আমি লিখি নি
এ কালি এ ভাষা আমি বুঝি নি
আমি ছিলাম ঘোলা শক্ত কাঁচে
দূর থেকে আমি অদৃশ্য
না না এ চিৎকার আমি শুনি নি
এ অশ্রু এ আর্তনাদ আমার নয়
আমি ঘড়ির কাটার টিক টিক শব্দ
অনিচ্ছা সত্বেও রাতেই আমার উপস্থিতি
না না এ জানা আমি মানি নি
এ মন এ প্রাণ কিছুই আমি পাই নি
আমি ছিলাম কঠিন বরফ
কারো উষ্ণতায় তরল হয়েছি মাত্র
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১৬ ভোর ৪:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


