তখন আমি ছোট ছিলাম, ৪ ক্লাসে পড়তাম। এক দিন আমার গৃহ শিক্ষক আমাকে খুব মারলেন, আমি কাঁদলাম
-আমাদের সময় আমরা এই কবিতা আবৃত্তির সাথে সাথে অভিনয় করে দেখাতাম, তুমি পার না?
আমি রাগত স্বরে বললাম
-না পারি না...
-এটা তো সোজা, না পারার কি আছে?
-পারলে করে দেখান তো...
”মনে কর যেন বিদেশ ঘুরে”
তিনি তখন হাত কে প্লেনের মত চালিয়ে দেখালেন...
যখন আসল “টগবগিয়ে তোমার পাশে পাশে” তিনি ঘোড়ার মত টগবগ করে দেখালেন। এভাবে তিনি কবিতা পড়ে অভিনয় করে যেতে লাগলেন...
”এমন সময় হা রে রে রে” এই লাইনে এসে তিনি থমকে গেলেন, তিনি বুঝতে পারছিলেন না, কিভাবে এই লাইন অভিনয় করবেন।
হটাৎ তিনি মাথায় হাত দিয়ে কোমর ঢুলিয়ে আবৃত্তি আবৃত্তি করলেন “এমন সময় হা রে রে রে”, আমি তো তাজ্জব হয়ে গেলাম, তারপর আকাশ বাতাস মুখরিত করে হাসতে লাগলাম। তিনি আমার হাসি দেখে কিংকর্তব্যবিমূড় হয়ে গেলেন!!
পরে বুঝতে পারলাম তিনি হয়ত আমার মন ভাল করার জন্যেই এমনটা করেছিলেন...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




