আমার জীবনে ঘটে গেল গেল আরেকটি ভয়াবহ ঘটনা! রাসেল ভাই আমি যে কি ভাবে একে ব্যাখ্যা করব বুঝতে পারছি না... সেদিন রাত ১.৩০ এর দিকে, আমি তখন কমপিউটার চালাচ্ছিলাম... আমার বাসায় তখন আমি দিনে ১ ঘন্টার বেশি কমপিউটার চালাতে পারতাম না, তাই রাতে সবাই ঘুমিয়ে গেলে বসতাম। আমি কমপিউটারে কাজ করছিলাম, হটাৎ সিড়িতে কিছু একটার আওয়াজ পেলাম, মানে কিছু একটা চলাফেরার আওয়াজ পেলাম। তখন গভীর রাত, সামান্য কিছুর আওয়াজ হলেও স্পষ্ট শোনা যায়। তখন শুনলাম আমার দরজার কাছে একটার নড়া চড়া শুনলাম। আমার মনোযোগ বিক্ষিপ্ত হয়ে গেল। আমি প্রথমে মনে করলাম আমার মনের ভুল, কিন্তু পরে আবার শুনলাম। এবার আমি কিছুটা কোতুহল বোধ করলাম, আমি সাহস করে দরজা খুললাম! খুলে দেখলাম, কি দেখলাম জানেন রাসেল ভাই??
কিছুই দেখলাম না... আমি কিছুটা অবাক হলাম এবং ভয় ও পেলাম। আমি দরজাটা বন্ধ করে দিলাম। এবার কমপিউটার টেবিলের সামনে বসে ভাবতে লাগলাম, ওটা কি হতে পারে, এভাবে হয়ত ৫ মিনিট গেছে, ঠিক তখনি ধুপ ধাপ শব্দ পেলাম, যেন সিড়িতে কি যেন গড়িয়ে পড়ে যাচ্ছে। আমি এবার লাফ দিয়ে উঠে দরজা খুললাম। দেখি দরজার পাশে রাখা আমাদের ময়লার বালতি পড়ে গেছে সিঁড়িতে গড়িয়ে! আমি মোবাইলের লাইট জালিয়ে সব পরীক্ষা করে এবার সিড়ি পুরোটা পরীক্ষা করলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না! সেটা যে কি ছিল আমি আজ পর্যন্ত বুঝতে পারি নি
_______________________________________________________________________________________
-মিয়া এগুলো কি বলেন?
-তুমি কেডা?
-আমি বিলাই!
-কি আবার বললাম?
-আপনি আমার মত একটা সহজ সরল বিলাইরে ভুত বানানোর চেষ্টা করছেন? ঢাকা শহরের মানুষ বিলাই দেখতে পারে না তার উপর আমি আবার কালা। আপনারা মানুষরা মেলা বর্ণবাদী...কাল বিড়াল তো দেখতেই পারেন না। ভাল খাবার খাইতে পারি না তাই আপনাদের ময়লা ঝুটা খাইতে আসি আর আপনি এফ এম রেডিওতে আমারে ভুত বানাইতেছে?? “খোদা তোমার দিলে কি দয়া হয় না? আমাদের জন্যে কবে ফেয়ার অ্যান্ড ল্যাভলি বাইর হইব?”

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




