[সাইজ=5]শ[/সাইজ]ততম পোস্ট, অনেক কিছুই বলার থাকে। যা বলা হয়ে উঠেনা প্রথাগত লেখায়। খানিক আলস্যজড়িত হয়ে, চেয়ারে গা এলিয়ে দিয়ে, মাথার পিছনে হাত রেখে ইতস্তত: ঝুলতে ঝুলতে মনে হলো, "নাহ এতোদিনের অপেক্ষার পালাটা শেষ করাই লাগবে আজ"।
কিছু কৃতজ্ঞতা স্বীকার, কিছু নিজের না বলা কথা, কারো প্রতি আনুগত্য, কারো পদানুসরণ-এসব দিয়েই হয়তো সাজানো যেতো আজকের এই লেখাটা। কিন্ত কেন যেন পারলাম না!
লেখাটা লিখতে গিয়ে আমার কেবলই মনে হচ্ছিল স্যার ডোনালড ব্রাডম্যানের খেলা ক্রিকেট জীবনের শেষ ইনিংসটার কথা। সেরকম কিছু ইচ্ছা থাকলেও সেটাও করা হয়ে উঠলো না।
নিজের নামের পাশে কখনোই '100' লেখাটা দেখার সুযোগ ও সৌভাগ্য কোনটাই হয়নি, বড়জোর 99। অনেক অনেক বড় ও ভালো ব্লগারের ভিড়ে এবারো হয়তো সুযোগটা থাকবে না (কর্তৃপক্ষ একটু দেইখেন তো যাতে 100টা ঠিক দেখা যায়
)।
তাতে কি, সবার শুভেচ্ছান্তে ভালোবাসা তো সাথে থাকছেই।
আজকের এই দিনটাই বেছে নিয়েছিলাম [গাঢ়]শততম[/গাঢ়] লেখাটা দেবার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের [ইটালিক]এই দিনে।[/ইটালিক]
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


