somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ধুসর গোধূলি
উদাসী ভাবনার বৈরাগী প্যাচাল

দ্যা স্ট্রেইট স্টোরী....

২০ শে আগস্ট, ২০০৬ দুপুর ১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জার্মানীতে আমার প্রথম দিককার কথা।
পশ্চিমা জীবনযাত্রার সাথে অভ্যস্ত হলেও ভাষাগত কারণে খানিকটা সময় নিতে হচ্ছে পারিপাশ্বর্িকতার সাথে ধাতস্থ: হতে।

এমনি সময়ে, কোন এক ঠান্ডা রাতে টেলিভিশনের স্টেশন ঘুরাতে গিয়ে এক জায়গায় আটকে গেলো চোখজোড়া। একটা সিনেমা চলছে, "দ্যা স্ট্রেইট স্টোরী"।

ক্যামেরার অদ্ভুত সুন্দর কাজ আর অসাধারণ নৈসর্গিক দৃশ্যপটে ভরপুর সিনেমার জার্মান ডায়ালগ গুলো না বুঝলেও মজে গেলাম তাতে।

সিনেমাটার গল্প রচিত হয়েছে অলভিন স্ট্রেইট নামক জনৈক ভদ্্রলোকের সত্যিকার জীবন কাহিনীকে কেন্দ্রকরে। মুগ্ধতার আবেশ জড়ানো সিনেমাটার প্রধান চরিত্র অলভিন স্ট্রেইট আত্ম-অহংকারী এক ব্যক্তিত্ব। দশ বছর সময় ধরে নিজের ছোট ভাই লাইল-এর সাথে কোন যোগাযোগ নেই আত্মাভিমানের কারণে। কিন্ত যখন ছোট ভাই কল করে তার স্ট্রোক-এর খবর জানালো তখন সব অহংকার ভুলে গিয়ে ভাইকে দেখতে যাবার জন্য ব্যাকুল হয়ে উঠে অলভিন স্ট্রেইট।

অলভিন স্ট্রেইট যেখানে থাকে সেই আইওয়া, লরেন্স থেকে ছোট ভাই লাইল-এর বসত উইসকনজিন, মাউন্ট জায়ান প্রায় 300 মাইল দূর। 73 বছর বয়সী অলভিন কারো থেকে রাইড নেবে না আত্মসম্মানে হোঁচট লাগবে বলে। দৃষ্টিশক্তির অপর্যাপ্ততার দরুণ ড্রাইভিং লাইসেন্স বাতিল হয়ে যায় তাঁর, কোমরের সমস্যার কারণে হাঁটার সময় দুহাতে কেইন ব্যবহার করতে হয় পায়ে উপযুক্ত জোড় (enough strength) পায়না বলে।

এই অবস্থায় ঘন্টায় পাঁচ মাইল দ্্রুতির নিজের 1966 John Deere লন-মাওয়ারটা বেছে নেয় অলভিন। দীর্ঘ পথের ধীর ভ্রমনে অলভিন স্ট্রেইটের মোকাবেলা হয় হরেক রকম মানুষ আর পরিস্থিতির সাথে, ঘটে কিছু ঘটনা যা কিনা গেঁথে যায় হৃদয়ের ভেতরে।

ব্রাদারহুডের অপূর্ব মহীমায় চিত্রিত সিনেমাটির অলভিন স্ট্রেইট চরিত্রে নিজেকে আরেকবার প্রমান করেছেন "স্পার্টাকাস মিজারী" খ্যাত রিচার্ড ফার্ণসওয়ার্থ।

আমার "মাস্ট সীন মুভিজ"-এর তালিকায় ঢুকে যাওয়া "দ্যা স্ট্রেইট স্টোরী" সম্পর্কে আরো জানুন [link|http://www.culturevulture.net/movies/StraightStory.htm| GLv
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০০৬ বিকাল ৫:৪৭
১৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৪



“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

এই বক্তব্যের মূল তাৎপর্য নিহিত রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মৌলিক দর্শনে। গণতন্ত্রের ভিত্তি হলো জনগণের... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

×