[সাইজ=3] তোমার অনুপস্থিতিটা কষ্ট কষ্ট লাগে আজকাল ।
আজিজ পাড়া আর মধুর ক্যান্টিন- কোথাও
স্বস্তি নেই আগের মতন।
চায়ের কাপে চুমো দিলে তোমার ঠোট কেঁপে ওঠে
আমি শিহরিত হই......
এভাবে আমাদের 'বিশ্বাস' লুকিয়ে থাকে
সোডিয়ামের ঘোলা আলোয়
কচি কচি ঘাসে
বুনো ইটের ফাঁকে ফাঁকে ...
তুমি মেঘ হও-বৃষ্টিদিন ! আমি মরুভূমি
এবার নাববে বুঝি আমাদের বসত ভিটায় ।
ক্লান্ত হিমে ল কড়া নাড়ে-দরজার ছিটকানি খুলে দেয়
আদিম শেয়াল....
ধূপছায়ায় হেঁটে হেঁটে 'ছায়া' হও তুমি
আর আমি কবি।[/সাইজ]
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




