[রং=নষঁব] [সাইজ=3] অগি্নচিতায় আমি রেখেছি দু'হাতের দশটি আঙ্গুল।
অগি্নচিতায় আমি রেখেছি দুঃখ বিলাপ-বিরহ,
অগি্নচিতায় পুড়েছি বলেই কাউকে এই চিতায় পোড়াব না।
সব জানো প্রিয়তম শুধু জাননা এই চোখের অশ্রুভাষা
সব জানো তবুও বল ইল্যুশন নিষ্ঠুর খেলা আমার নাকি !
সব জানো তবুও তুমি অবুঝ শিশুর মত হিসেব কষো ?
যন্ত্রণার ক্ষত দেখে যেও মধ্য দুপুরে রাতের দ্্বিপ্রহরে
যন্ত্রণার ক্ষত বিবস্ত্র হয়ে আজ আমি সূর্য্যের মুখ দেখিনি !
যন্ত্রণার ক্ষত কখনো মোমের আলোর মত নম্র হতে পারেনা ।
কত আর আর্তনাদ করে বল বলব আমি অন্নপূর্ণা নই, দেবী নই।
কত আর আর্তনাদ করে ডানা ঝাপটাবে হৃদয়
কত আর আর্তনাদ করে কারো চোখে ঘুম ভাঙ্গাব ।
আমার সময় চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়েছি এই জীবন নির্বসানের ?
তোমার সময় ভালোবাসা বলতে, শেখায় নীল বৃত্ত !
রাত জাগা পাখি তুমি দেখনি, তাঁর নাম জাননা....
বেদনার নীল বৃত্ত আমার প্রকৃত আবাসন,
বেদনার নীল বৃত্ত আমার নির্বাসন
ছন্দে ছন্দে আছি প্রতিক্ষণ। [/সাইজ] [/রং]
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



