[রং=মৎববহ] [সাইজ=3] আহা জ্বলে গেল সবুজ বৃক্ষের পাতা
দাবানলে পুড়ছে কার এলোকেশ !
কার বর্ষার গান এমন করে বেঁধেছে তাকে
ময়ুরী মেঘের হাওয়ায় সে নাচে,
নাচিয়ে হিল্লোলে শতযুগ ধরে
বিরহী যক্ষ বার্তা পাঠায়-
সাপের খোলসে লুকিয়ে নিজেকে
অন্ধ চোখের চাহনিতে এমনি করে চায়।
চোখ গেল চোখ গেল পাখি হারিয়েছে সুর
হাতে তার রুদ্রাক্ষের মালা
খুঁজে ফেরে অলৌকিক সাথীরে তাঁর।। [/সাইজ] [/রং]
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



