পুরুষ তোমাকে কি বলে ডাকব ?
প্রিয়তম না প্রিয় বন্ধু,
পিতা না ভাই !
তোমাকে পুরুষ বলে ঘৃণায় ছড়িয়ে দিতে পারিনা
তুমি তো আমার মত মানুষ-
সব দুঃখ কান্না সর্বসর্বা শাসনকর্তা........
সেটা তো আমার ভিতরেও আছে !
যে নামে তোমাকে ডেকে নিজের ভিতর বিশ্বস্ততা বাড়বে
সেই নামে তোমাকে ডাকব।
প্রিয়তম পুরুষ তোমাকে যদি দিতে পারি
আপন সহোদরের মত অপলক স্থির বিশ্বাস
তবে তো তুমি আমাকে করবে যোগ্যতম সন্মান।
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০০৬ ভোর ৬:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


