[রং=মৎববহ] [সাইজ=3] এক[/সাইজ] [/রং]
কাল সারারাত আমি চন্দনচর্চিত মুখে সেজেছি-
হৃদয়টাকে ধোওয়া তুলসী পাতায় ধুয়েছিলাম।
চোখের অশ্রুর চেয়ে অন্য কোন গঙ্গাজল হতে পারেনা শুদ্ধ !
শুধু তোমাকে পাবার আশায় এতকিছু আয়োজন।
তুমি হাত বাড়িয়ে এস, মানবী জীবনে তোমাকে আমার প্রয়োজন।।
[রং=মৎববহ] [সাইজ=3] দুই[/সাইজ] [/রং]
দুঃখ, কি এমন সাদ্ধিরে
আমায় ছেড়ে পালানোর ?
তোর পরশেই আমার সর্বপ্রাপ্তি।
[রং=মৎববহ] [সাইজ=3] তিন[/সাইজ] [/রং]
চলে যাও ইচ্ছে হলে যখন তখন
এ কেমন নিষ্ঠুরতা
একবার আমার জায়গায় এসে দেখে যাও;
কার ব্যথা কত বড়।
[রং=মৎববহ] [সাইজ=3] চার[/সাইজ] [/রং]
প্রদীপের নীচে অন্ধকার
আর কবির বুকে সুমধুর দুঃখ;
এ দুটো ধ্রুব সত্য
প্রদীপ নেভার পূর্বেই জ্বলবেই
কবির দুঃখগুলো তেমনি ভিন্নরকম কবিতা হবেই।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।







