somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রথম আলোতে পবিত্র কুরআন নিয়ে ব্যঙ্গ করার অভিযোগ

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিসমিল্লাহির রহমানির রাহিম

সুরা লোকমানের ২৭ নং আয়াতের অর্থ-
পৃথিবীতে যত বৃক্ষ আছে, সবই যদি কলম হয় এবং সমুদ্রের সাথে ও সাত সমুদ্র যুক্ত হয়ে কালি হয় , তবুও তাঁর বাক্যাবলি লিখে শেষ করা যাবেনা। নিশ্চই আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় ।

আসলে রস আলোতে যেটা বলা হয়েছে সেটা শুধু মাত্র কৌতুক ছাড়া কিছুই নয়। কোরআনের আয়াত বা কোরআনকে অবমাননা করা বা হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এটা লেখা হয়নি। যিনি লিখেছেন তিনি হয়তো জানেনও না যে কোরআনে এ ধরনের আয়াত রয়েছে। যেটা মহান আল্লাহ রাব্বুল আল-আমীন এর প্রশংসা করে লেখা হয়েছে। আর তিনি যদি জেনেও থাকেন যে কোরআনে এ ধরনেরে আয়াত আছে তার পরেও উনি কোরআনকে অবমাননা করার জন্য এটা লিখেছেন মনে হয়না। কারন যদি আমরা রস আলোর ঐ কলামটুকু সম্পূর্ণ পড়ি তাহলে সহজেই বুজতে পারব ।

আমাদের দৈনন্দিন জীবনের অনেক কথাবার্তা কাজকর্ম এমন রয়েছে যেটা কোরআন হাদিসের দিক থেকে বিবেচনা করলে সে সব কথাবার্তা বা কাজকর্ম আমাদের জন্য মোটেই শোভনীয় নয়। কিন্তু বাস্তবে দেখা যায় সেগুলো আমরা কোরআন হাদিস অথবা ইসলামকে কটাক্ষ করে বলিনা। উদাহরন হিসাবে বলা যেতে পারে-

আমরা অনেক ক্ষেত্রে বলে থাকি ডাক্তার সাহেব খুব দক্ষ ও ভাল থাকায় এবার আমি বেঁচে গেছি। এ কথাটি ইসলামের বিবেচনায় শিরকের মত। কিন্তু আমরা এ কথাটি আল্লাহর সাথে শরীক করার উদ্দেশ্যে বলিনা। কেননা আমরা মন থেকে বিশ্বাস করি আল্লাহর সাথে কারো শরীক নেই। তিনিই আমাদেরকে বাঁচান এবং মারেন।
এমনি ভাবে অনেক সময় আমরা অনেকের নাম ধরে ডাকি যে গুলো মহান আল্লাহর নামের মধ্যে রয়েছে। নিয়ম হলো যদি কেউ আল্লাহর নাম গুলোর কোন একটি নাম রাখে তাহলে তাকে ডাকার ক্ষেত্রে শুরুতে আব্দুল শব্দটি প্রয়োগ করতে হবে। যেমন আব্দুর রাহিম, আব্দুল গফুর। এ নাম দুটো আল্লাহর। যার অর্থ হল দয়ালু এবং ক্ষমাশীল, এখন কেউ যদি শুধু রহিম বা গফুর বলে ডাকে তা হলে তাকে সরাসরি আল্লাহর সাথে শরীক করা হচ্ছেনা। যদিও বলা উচিৎ ছিল আব্দুর রহিম অর্থাৎ দয়ালুর বান্দা, আব্দুল গফুর অর্থাৎ ক্ষমাশীলের বান্দা এখানে আব্দুল শব্দটি ব্যবহার না করলেও তিনি জানেন আল্লাহর একজন বান্দাকেই ডাকছি। আর দয়ালু বা ক্ষমাশীল যে মহান আল্লাহকেই বুঝি উনি সেই দয়ালু বা ক্ষমাশীল নন। ওনার নাম হতে পারে রহিম,গফুর।সুতরাং এখানে আল্লাহর সাথে শরীক করা হচ্ছনা।

আবার অনেক সময় আমরা বলে থাকি “আমি কার মুখাপেক্ষী নই আমার যেমন মন চায় সেভাবে চলব।” পৃথিবী ও আসমানের মধ্যে একমাত্র অমুখাপেক্ষী হলেন আল্লাহ। যিনি কারো মুখাপেক্ষী নন। তা হলে আমাদের ঐ কথাটি কি আল্লাহর সাথে শরীক বা নিজেকে সমকক্ষ করা হলনা? না এর মাধ্যমে নিজেকে আল্লাহর সাথে সমকক্ষ করা হয়নি। কারন আমরা ভাল করেই জানি একমাত্র আল্লাহই হলেন অমুখাপেক্ষী। এটা আমরা আল্লাহর সাথে সমকক্ষ স্থাপন করার উদ্দশ্যে বলিনি। শুধু মাত্র কথার কথা হিসাবে অথবা হাসি তামাশা করে বলা হয়েছে।

সুতারাং এ সমস্ত কথাবার্তা আমরা কোনটিই কোরআন হাদিস বা ইসলামকে অবমাননা করে বলিনা। সুরা লোকমানের ২৭ নং আয়াতে যেটা বলা হয়েছে সেটা একমাত্রই আল্লাহর গুণকীর্তন এর উদ্দ্যেশ্যে বলা হয়েছে। অনুরূপ বর্ণনা রয়েছে সুরা বনী ইসরাইলের ১০৯ নং আয়াতে যেটা শুধু মাত্র আল্লাহ রাব্বূল আল-আমীন এর জন্য প্রযোজ্য যেটা দুনিয়ার কোন মানুষ, দেশ বা সরকারের জন্য প্রযোজ্য নয়। আর এটা আমরা ভাল করেই জানি এবং মুসলিম হিসাবে বিশ্বাস করি।

আর রসালোতে যেটা এসেছে সেটা সম্পূর্ণ অর্থাৎ বিষয় শুরুতে, মাঝামাঝি পর্যায়ে – শেষ দিকে – এটা পড়লে অনায়াসেই বুঝা যায় যে এটা শুধুমাত্র কথার কথা ছাড়া কিছুই নয়। যেটা আমরা এক বন্ধু আর এক বন্ধুকে মজা করে অনেক সময় বলে থাকি তোমার গুণগান সাগরের পানি দিয়ে লিখেও (পানিকে কালি বানিয়ে) শেষ করা যাবেনা।

পরিশেষে বলব, কোন মুসলমানের জন্য শোভনীয় নয় মানুষের সাধারন কথাগুলো নিয়ে কোরআন হাদিসের উপর চাপিয়ে দেয়া এবং এর মাধ্যমে সমাজকে অস্থিতিশীল করে তোলা। আর সমাজের সাধারন ধর্মপ্রাণ মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করা।

তাই দল মত নির্বিশেষে সকলের এসব বিষয়ে সচেতন হওয়া উচিৎ। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন এবং সকলকে দ্বীনের সহীহ বুঝ দান কারুন।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×