কথায় আছে -- -- লেঞ্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড। খেলাফতে ইসলাম নামে ভুইফড় সংগঠনের লেঞ্জাটা বাইরায়া গেল গা। তাদের আসল চেহারা বাইরায়া গেল গা। তারা এখন যুদ্ধাপরাধী দেইল্লা রাজাকারের মুক্তি চায়। হেফাজতের সমাবেশে সাঈদীর মুক্তি দাবি। চট্টগ্রামে হেফাজতে ইসলামের সমাবেশ থেকে যুদ্ধাপরাধের জন্য মৃত্যুদণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবি উঠেছে। শুক্রবার দুপুরে জুমার নামাজের পর আন্দরকিল্লা জামে মসজিদ চত্বরে হেফাজতের সমাবেশ থেকে এ দাবি তোলা হয়। শাহবাগের গণজাগরণ মঞ্চের আন্দোলনকারী ব্লগারদের ‘নাস্তিক’ আখ্যায়িত করে তাদের শাস্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করা হলেও সমাবেশ থেকে সাঈদীর নামে স্লোগান দেয়া হয়। এসময় সমাবেশে অংশগ্রহণকারীদের হাতে সাঈদীর মুক্তির দাবিসম্বলিত অনেক প্ল্যাকার্ড দেখা যায়। সমাবেশে নেতাদের বক্তব্যের মধ্যেও ‘সাঈদীর মুক্তি চাই, মুক্তি চাই’ বলে স্লোগান দেয়া হয়। শাহবাগের আন্দোলনকারীদের ‘নাস্তিক’ আখ্যা দিয়ে দিয়ে সমাবেশে বক্তারা বলেন, “শাহবাগের নাস্তিকদের চট্টগ্রামে প্রতিহত করা হয়েছে।” তারা আবার চট্টগ্রামে আসতে চাইলে উচিত শিক্ষা দেওয়ার হুমকি দিয়ে বক্তারা অবিলম্বে তাদের গ্রেপ্তারের দাবি জানান। সাংবাদিকদের সতর্ক করে দিয়ে তারা বলেন, আপনারা ‘শাহবাগীদের’ দালালি করবেন না। ওখানে কোনো লোকজন থাকে না। আপনারা সত্য ঘটনা তুলে ধরেন। ‘মুরতাদদের’ দালালি করলে সাংবাদিকরাও পার পাবে না হুমকি দেয়া হয় সমাবেশ থেকে। সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম চট্টগ্রাম নগর কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মঈনুদ্দিন রুহী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। পরে একটি বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।এই ধান্দাবাজদের দাবী সব ব্লগারই নাকি নাস্তিক। আসলে কি তাই ? এরা যুদ্ধাপরাধী জামায়াত শিবিরকে বাচানোর মিশন নিয়ে নেমেছে। তাই জেনে শুনেই মিথ্যাচার করছে। একটা বিশেষ উদ্দেশ্যে সব ব্লগারদের নাস্তিক ট্যাগ লাগিয়ে ধর্মপ্রাণ মানুষকে ক্ষেপাচ্ছে। তাদের উদ্দেশ্য হল, মিথ্যাচার করে সাধারণ মানুষকে রাস্তায় নামানো। যুদ্ধাপরাধীদের বাচানো। অবশ্য জামাতীদের টাকা খেলে তাদের পক্ষে কথা বলা ছাড়া তো কিছু করাও উচিত না। জামায়াত ভালোই মালপানি ছিটাচ্ছে। (সংগ্রহীত)
এইবার হেফাজতে ইসলামের আসল চেহারা বাইরাইয়া গেল গা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৬টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আজকে স্রেফ একা ছিলাম....
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন
আর্ন্তজাতিক সাফল্য

আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
সবই তোর ভালোর জন্য
আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।