somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চাকরি

০৫ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই বন্যায় যারা মানবেতর জীবন যাপন করছেন তাদের প্রতি সমবেদনা এবং সবাইকে বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার অনুরোধ জানিয়ে লেখা শুরু করছি.....

এক ভাই ব্লগ পোষ্টের মাধ্যমে অভিযোগ করেছেন সতের বছর পড়াশোনা করে শুনতে হয় অভিজ্ঞতা নাই, শুনলে খারাপ লাগে।খারাপ লাগা টাই স্বাভাবিক। বাংলাদেশের চাকরির বাজার সংকুচিত। চাকুরি প্রার্থিদের প্রবল প্রতিযোগীতার ভেতর পরতে হয়।

কিন্তু একটা ব্যাপার খেয়াল করেছেন কি না জানি না,কেউ কিন্তু বেকার বসে নেই।সবাই কোন না কোন কাজ,ব্যাবসা, অথবা অন্যকিছু করে ঠিকই চলছে।যে দুই একজন বেকার থাকে অথবা কিছু করে না তাদের কথা আলাদা।

এখন যদি বলেন দেশে জব নাই,তাহলে আমি মানব না।হয়ত আপনি যেটা চাচ্ছেন সেটা পাচ্ছেন না।কিন্তু সবাই কিছু না কিছু করছে।সেটা পুওর স্টুডেন্ট হোক আর ফাস্ট বয় হোক।(আমার ক্লাশের সবচে পুওর স্টুডেন্ট এখন সবচে বড় ঠিকাদার)

এখন আপনি চাকরি প্রার্থী না হয়ে একটু চাকরি দাতার মনের কথা কল্পনা করুন।আপনার যদি কোন জনবল প্রয়োজন হয়,তাহলে নিশ্চয় আপনি সবচে ভাল জন কেই পছন্দ করবেন(ভাল রেজাল্ট+ অনেক এক্সপেরিয়েন্স)।যদি সেটা না পান তাহলে আস্তে আস্তে নিচের দিকে নামবেন।আমাদের দেশে এখন ভাল রেজাল্ট এবং এক্সপেরিয়েন্স লোকের অভাব নেই।অভিজ্ঞতা সম্পন্ন লোকজন হয়ত এই মূহুর্তে অন্য কোথাও জব করছে এবং একটি ভাল জব খুজছে।সেক্ষেত্রে সদ্য এমএ পাস করা একটি ছেলে কিন্তু ডিসকোলিফাই হবে।

এগুল সবই প্রাইভেট জবের ক্ষেত্রে।সরকারি এবং কিছু কিছু প্রাইভেট প্রতিষ্ঠান ডাইরেক্ট ফ্রেশ এ্যমপ্লয়ী টেক ওভার করে থাকে।আমি জানি এগুলো খুব ডিফিকাল্ট।চেষ্টা করতে তো দোষ নেই,নাকি?

এখন আপনাকে কিছু সিস্টেম ফলো করতে হবে।প্রথমেই আপনাকে টার্গেট ফিক্স করতে হবে।সেটা অনার্স লেভেলের সাবজেক্ট এর উপর হলে ভাল হয়।

ধরুন আপনি সাংবাদিকতা নিয়ে পড়াশুনা করছেন,আপনি কোন পত্রিকার সাথে পার্ট টাইম সাংবাদিকতা করতে হবে।যদি না পান তবে ফ্রি-ল্যান্স করুন।বিভিন্ন পত্রিকায় লেখালেখি করুন।আপনার জবের ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমার মনে হয়।

এই রকম সাবজেক্ট ওয়াইজ অথবা আপনার ইচ্ছানুযায়ী কাজ বেছে নেন।চেষ্টা করলে অবস্যই পাবেন।প্রথম প্রথম অবস্য সম্মানী পাবেন না কিন্তু তার পরেও আপনাকে করতে হবে।যারা টিউশানি করে নিজের খরচ নিজে চালান তাদেরও টিউশানির পাশাপাশি কষ্ট হলেও করতে হবে।

আমাদের কালচারে ব্যাবসা অল্পশিক্ষিত মানুষের পেশা হিসেবে ধরা হয়।আমাদের এই মানসিকতা ছুড়ে ফেলতে হবে।বাংলাদেশে অনেক বড় বড় সফল উচ্চশিক্ষিত ব্যাবসায়ী আছে।পড়াশোনা শেষ করে বসে না থেকে ছোট খাট ব্যাবসা শুরু করতে পারেন,পাশাপাশি চলল চাকরি খোজা।তাহলে অন্তত ইন্টার্ভিউ বোর্ডএ গিয়ে বলতে পারবেন অমুক কাজের অভিজ্ঞতা আছে।

জানি বলা অনেক সহজ,করা কঠিন।আমি নিজেও ট্যেকনিক্যাল লেভেলের ছাত্র ছিলাম।হয়ত লেখাটি বাস্তব সম্মত হয়নি।ভূলত্রুটি নিজ গুনে ক্ষমা করবেন।নিজের কাছে মনে হল তাই লিখলাম।
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৪৬
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রতিদ্বন্দ্বী

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪৮


গফুর মিয়া অভাবের তাড়নায় গ্রাম ছেড়ে ঢাকায় এসেছিল। সংসারে মানুষ মোট ছয়জন, গফুর, তার স্ত্রী আর চার সন্তান। দুই সন্তান হওয়ার পর তার স্ত্রী আর সন্তান নিতে চায়নি। সে গফুরকে... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×