জনহিতকর পোস্ট: কোষ্ঠকাঠিন্যের ধম্বন্তরী দাওয়া
২৬ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
২য় বার ব্রেইন স্ট্রোক করার পর থেকে আমার ষাটোর্দ্ধ পিতার নানাবিধ শারিরীক সমস্যার সাথে আরো যে নতুন সমস্যাটি যুক্ত হয় তা হচ্ছে প্রবল এবং অনিয়মিত কোষ্ঠকাঠিন্যের সমস্যা। একাধিক প্রফেসরের স্মরণাপন্ন হওয়া স্বত্ত্বেও কেউই কোন ভালো চিকিৎসা দিতে পারেন নি। কখনও কখনও ১ মাসও পারও হয়ে যেত কোন প্রকার কোষ্ঠ ত্যাগ ছাড়া । সেসময়ের কি কষ্ট তা একমাত্র ভুক্তভোগী ব্যতিত কেউ অনুধাবন করতে সক্ষম হবেন না। আমার মনে হয় দেশ বিদেশের হেন প্রকার ওষুধ (হোমিও আয়ুর্বেদ ভেষজ সহ) বা ফুড সাপ্লিমেন্ট নেই যা ব্যবহার করি নি। যার থেকে যেমন শুনেছি চেষ্টা করেছি। কিন্তু কোন ওষুধেই একটানা উপকার পাওয়া যেত না।
সবশেষে আমার একজন ডাক্তার (সিভিল সার্জন)আত্মীয় পরামর্শ দিলেন যে, এ সকল ওষুধে কোন কাজ হবে না। তিনি বললেন গ্রাম বাংলার প্রচলিত একটি পাতা ভিজিয়ে এর পানি খাওয়াতে। পাতাটির নাম হচ্ছে
সোনাপাতা। এবং এর কার্যকারিতা বিস্ময়কর। যে কোন ভেষজ বিক্রেতার কাছ থেকে অত্যন্ত স্বল্প মূল্যে সংগ্রহ করে নিয়ে রাতের বেলা পানিতে ভিজিয়ে রেখে পানিটা পান করলে বোঝা যাবে এর বিস্ময়কর উপকারিতা।
সত্যিই আল্লাহতা'লা এমন কোন অসুখ পৃথিবীতে দেননি যার উপযুক্ত দাওয়াই-এর ব্যবস্থাও তিনি প্রদান করেন নি।
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লং আইল্যান্ডের একটি রাসবেরি ফার্মে গত সপ্তাহে
এক লোক একটা মাছি মারার জন্য পেপার গোল করে তাড়া করছে। মাছিটি উড়ে গিয়ে দেয়ালে বসল। লোকটা যেই মারতে যাবে, মাছিটি হাতজোড় করে...
...বাকিটুকু পড়ুন
হোমিওপ্যাথি যে একটি ভাঁতাবাজি চিকিৎসা পদ্ধতি তা আমি আগেও জানতাম কিন্তু আমি কখনো এর বিরুদ্ধে কথা বলিনি বা কোথাও কিছু লিখিনি- তবে আজ কি মনে করে চ্যাটজিপিটির কাছে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৫৩

চোখ বন্ধ করলেই আমি ধোঁয়া দেখি। ঘন, ধূসর ধোঁয়া। যেন কেউ ভেজা কাঠ জ্বালিয়েছে। তার সঙ্গে মিশে থাকে পোড়া কাপড়ের গন্ধ। কখনও মনে হয় প্লাস্টিক, কখনও মনে হয় পুরোনো...
...বাকিটুকু পড়ুনপাহাড় আমি ভালোবাসি
...........................................

চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।
পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।
ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১

এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়...
...বাকিটুকু পড়ুন