somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শফী সাহেবের সংশোধন জরুরি

২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আল্লাহর রাসুল ছিলেন মিষ্টভাষী। তার ভাষা ছিল পরিশীলিত।তার অনুসারী হিসেবে একজন আলেমও কথা বলবেন কোরআন ও সুন্নাহ মেনে। কিন্তু আহমদ শফী সাহেবের কথা শ্লীলতাবর্জিত। এটি সুন্নাতের অনুকুল নয়।

আর যে আলেমের কথা সুন্নাহ অনুসারে হয় না, সুন্নাহের অনুকুলে থাকে না- তাকে কি আমাদের ‘ঈমাম’ মানা উচিৎ?

আহমদ শফীর মতে, নারীর পাশে গেলেই কোনো পুরুষ ‘উত্তেজিত’ হয়ে পড়বে- এই মত কি কোরআন ও হাদিস সমর্থিত?

ইসলামে ‘উত্তেজনার’ হালাল ও হারাম ক্ষেত্র আছে। যেমন আছে খাদ্যে, পানীয়ে, কাপড়ে, ব্যবসা-বাণিজ্যে, অন্য সব ক্ষেত্রে। একজন ইমানদার ‘উত্তেজিত’ হন শুধুই হালাল স্ত্রী’র প্রতি, বাকি সব নারী তার কাছে বোনের মত।
বিদেশে গেলে ঈমানদাররা যত্রতত্র ইসলামের চোখে হারাম খাদ্য ও পানীয় দেখে কি লালায়িত হয়ে পড়ে? যদি হয়, অবশ্যই ওই ঈমানদার কোরআন ও সুন্নাহের বিপরীতে চলছেন।তওবা করে তার নিজেকে সংশোধন করা জরুরি। সংশোধন করা দরকার আহমদ শফীর নিজেকেও।

কোরআন শরীফে মুসা (আ.) ও সুয়াইব (আ.) এর কন্যাদের অধ্যায় দেখুন, আল্লাহর রাসুলের (সা.) জীবনী দেখুন, ইমাম আবু হানিফার (র.) জীবনী দেখুন, এরুপ আরো হাজার হাজার উদাহরণ আছে, যেগুলোতে ইমানদার পুরুষ ও নারী একসঙ্গে চলেছেন, কিন্তু ‘উত্তেজিত’ হন নি।

জীবনের নানা প্রয়োজনে একজন নারী কোনো প্রতিবেশী পুরুষ বা অপরিচিত পুরুষের সাহায্য চাইতে পারেন, তাই বলে সেই পুরষ কি ‘উত্তেজিত’ হয়ে যাবে? না হলে কি সে ‘বিশেষ’ রোগের রোগী?

শফী সাহেব, আপনার দৃষ্টিভঙ্গী অসুস্থ, সুন্নাহের বিপরীত। আর আমরা অত্যন্ত বিরক্ত ও চিন্তিত যে, কিছু মানুষ আপনার এই অসুস্থ চিন্তাকেই ইসলাম মনে করছে। সুন্নাতের প্রতিকুল এই আকিদা (ধারণা) আপনি কিভাবে ধারণ করেন?

বাংলাদেশের বহু নারী পেটের দায়ে, দু’বেলা খাওয়ার জন্য বিভিন্ন কাজ করছে ও আয় করছে। নিজে বেঁচে আছে, পরিবারকে বাঁচিয়ে রেখেছে।এই জীবনসংগ্রামী নারীদের আপনি কিভাবে ‘জেনাকারী’ অপবাদ দিলেন?

শরিয়তে জেনার অপবাদের হুকুম কি মনে করুন তো। হয় আপনাকে জেনার অপবাদ প্রমাণ করতে হবে, নতুবা আপনার উপর ৮০ বেত্রাঘাত শাস্তি জারির হুকুম আছে।

আপনার কথা আপনি কোরআন ও সুন্নাহ’র আলোকে প্রমাণ করবেন, বিজ্ঞানের দিকে যান কেন? কোরআন ও সুন্নাহ’র আলোকে কি কোনো দলিল নেই?

আপনারাই সেই আলেম যাদের রাসুল (সা.) বর্ণনা করেছেন, ‘শরীরে কোরআন অংকিত পাখি বিশেষ, কিন্তু বিষ্ঠা খায়’।ধিক আপনাদেরকে! ধিক আপনার জ্ঞানকে!!

এখনও সময় আছে তওবা পড়ুন। নিশ্চয় আল্লাহ তা`লা খাঁটি তওবাকারীকে মাফ করেন।

মূল লেখাটি এখানে
মাহবুব আলম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শফী সাহেবের সংশোধন জরুরি
আহমদ শফী। ছবি: (বাংলানিউজ ফাইল ফটো)

মাহবুব আলম: লেখক, প্রফেশনাল একাউনটেন্ট, সফটওয়্যার ব্যবসায়ী, [email protected]
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:১৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×