somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

স_লামিসা
লেখা লেখির ধরা বাধা কোন নিয়ম আমার জানা নেই, সঠিক ব্যাকরণ প্রয়োগ করা ও আমার জানা নেই, তবে নিজের মতামত আর চিন্তা প্রকাশ করতে যতটূকু সম্ভব লেখার মাধ্যমে তা বের করে আনতে পছন্দ করি।আমি স্বল্প ভাষী একজন মানুশ :)

বোকা বাক্স! ২

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যুগল হারানো সেই কানের দুলটি আর তাকে ধারণ করা বোকা বাক্সটি অনেক টা সময় এক সাথে কাটালো । অনেক বছর পর, দুলটি অল্প অল্প হাসতে শুরু করলো। কারণ, তাকে হাসি ফিরিয়ে দেবার জন্য, বোকা বাক্সটির আপ্রাণ চেষ্টা তার হৃদয় স্পর্শ করতে শুরু করেছে। কারণে অকারণে, সেই দুলটি আবার হাসতে আরম্ভ করে। বোকা বাক্সটি ও তার চকমকে হাসির ঝলকানি মুগ্ধ হয়, আর তার দিকে ধাবিত হতে থাকে। তীব্র আকর্ষণ অনুভব করতে থাকে। কাছে থাকার আকর্ষণ, সাথে থাকার আকর্ষণ … তার বুকে সেই ছোট্ট দুল টিকে চিরদিনের জন্য ধারণ করবার আকর্ষণ ।
দিন গুলো ভালই যেতে থাকে তাদের। বোকা বাক্সটি মনস্থির করে, সে দুলটি কে বলবে যে …তার অনুভুতির কথা। তার সাথে বাকি টা জীবন কাটানোর কথা। বোকা বাক্স একটি দিন ঠিক করে , যেদিন দুলটি কে তার মনের কথা বলবে। দিনটি হবে, দুলটির সৃষ্টি দিন ।
আজ দুলটি কে বেশ আনন্দিত দেখাচ্ছে। অন্যদিনের থেকে ও আজ মনে হচ্ছে সে অনেক বেশি ঝলমল করছে। কে জানে, হয়তো বিশেষ একটি দিনে সবাই এমন ঝলমল করে। সে যাই হোক , আজ কে বোকা বাক্স তার মনের কথা বলবেই । নিশ্চয়ই দুলটি তার কথা শুনে অধিক আনন্দিত হবে।

বোকা বাক্স দুলটি কে বলতে …যাবে … ঠিক এমন সময়, বোকা বাক্সের ঢাকনাটা খুলে গেল।
বোকা বাক্স স্তম্ভিত। মনে হল… সমস্ত বাক্সের দেয়াল জুড়ে ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে। বাক্সটি ক্রমেই তার আবরণ ত্যাগ করতে থাকে, তার চারটী বাহু কেমন খয়ে খয়ে যেতে থাকে। এমন তো হবার কথা ছিল না। তবে এমন হল কেন।

বোকা বাক্সটি এখনো নিজেকে বিশ্বাস করতে পারছে না, যে জোড়া বিহীন দুলটি কে সে এত দিন বুকে জড়িয়ে বেঁচে থাকলো – তার জোড়া আজ ফিরে এসেছে। সেই যুগলহীন দুলটি আজ কে আবার যুগলে পরিণত হল। তাদের কে এক সাথে বেশ হাসি খুশি লাগছে, ফুরফুরে আর প্রাণ চঞ্চলতায় আবারও তাঁদের মুখর দেখা যাচ্ছে। যে দুলটির প্রানবন্ত আর অমায়িক হাসির জন্য বোকা বাক্সটি অপেহ্মা করছিল … এত বছর, আজ কে আবার তাকে ঠিক সেই চিরচেনা হাসিতে দেখা যাচ্ছে।

বোকা বাক্সটি হাসল নিজ মনেই আর ভাবলও সত্যি সে বোকা । এমনটাই তো হওয়ার কথা ছিল … সবসময় এমনটাই ছিল।



সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

বিএনপি হল অথর্ব আর ইডিয়েটদের দল। বর্তমানে এদের দেশ পরিচালানার করার কোন যোগ্যতা ই নেই।

লিখেছেন তানভির জুমার, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:২৩

রবীন্দ্রনাথের ছবিতে কালি দেয়াটা নিন্দনীয় কিন্ত তার বিচার হবে কিসে? রাষ্ট্রদ্রোহিতা মামলায়?? রিমান্ডে নিয়ে?

চৈতালি চক্রবর্তী সুপ্রিম কোর্টের আইনজীবী, সে আইন বুঝে। প্রায় প্রতিদিন জুলাই, আবু সাইদ, বাংলাদেশ সব কিছু সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

×