[আমি দাদার বড় ছেলের বড় মেয়ে, আমাদের গ্রাম টা এত ছোট যে সবাই সবাইকে চেনে। সবাই আমার কোন না কোন ভাবে আত্মীয়। সবাই আমার দাদা দাদি কাকা ফুপু!!!! কত গুলো হিসেব করে শেষ হবেনা!!! সেখানে আমার কত যে স্মৃতি আছে!!! মনে হলে আবার ছোট হয়ে যেতে ইচ্ছে করে।]
[আমার সেই ছোট গ্রামের ছোট নদী!!!]
পরীক্ষা শেষ।
সবাই মিলে কি ঠিক করল কে জানে!!!! শুধু আমাকে বলা হল কাকার বিয়ে।
সেদিন ই দেখি আমি বাড়ি যাচ্ছি আর সবাই সাথে। আমিতো অনেক খুশি, কিন্তু কাউকে বুঝতে দিলে তো!!!!!!!!!!!
বাড়িতে গিয়েও দেখি তাদের আলোচনা আর শেষ হয়না !!!!
কারন আমাকে নিয়ে ছোট কাকা, মেঝ কাকা, কাকার কিছু বন্ধু কাকা , ১ দাদি (আব্বুর মামি), ছোট ফুপু বের হলেন। আমার যেতে ইচ্ছা না হলেও গেলাম কারন আমি অনেক লক্ষী একটা মেয়ে আমাকে বড়দের কেউ কিছু করতে বললে না বলার সাহস আমার হয় না!!!! ১টাই সমস্যা অনেক হাঁটতে হবে। তখন গ্রামে ভাল রাস্তা ছিল না , রিকশা বা এমনকিছুও ছিলনা। যেখানেই যেতে হবে, হাঁটো!!!!!! আর আমার হাঁটতে একদমই ইচ্ছে করেনা। অখন বাড়িতে যেতে হলে অনেক রাস্তা হেঁটে যেতে হতো
সবার প্ল্যান ছিল, ছোট কাকা আর তার বন্ধু কাকারা আগে থেকেই খোঁজ নিয়েছে আশেপাশের কোথায় কোন বাড়িতে মেয়ে আছে!!! সেদিনের মিশন ছিল সেই বাড়ি গুলোতে গিয়ে দূর থেকে তাদের না বুঝতে দিয়ে মেয়ে দেখে আসবে
শুরু হলো আমাদের যাত্রা!! অনেক সকালবেলা বের হলাম। ভাঙ্গা রাস্তা দিয়ে, মাঠের উপর দিয়ে , ক্ষেতের আইল দিয়ে, নৌকা দিয়ে, আবার হেঁটে!!! হেঁটে হেঁটে যখন আমার মনে হলো এই রাস্তা আর শেষ হবে না
[
আর তাই করা হলো, মানে বাড়িতে ঢুকে বলা হলো পানির কথা। আমার এখনও মনে আছে সেই সময়ের ইয়া বড় ১টা গ্লাসে করে পানি দেওয়া হলো আমাকে!!!!!
আমি পানি খেলাম, এর মধ্যে সবাই খুঁজছে মেয়ে কই, একজন ইশারা দিয়ে দেখিয়ে দিল "ঐ যে মেয়ে"। উঠানে বসে কাজ করছে। আমিও দেখলাম, খুব মজা লাগল সবার এই লুকো চুরি খেলা!!! কিন্তু এক গ্লাস পানি দিয়ে আর কত টুক সময় মেয়ে দেখা যায়!!! বাসা থেকে বের হলো মেয়ে কেমন সেটা নিয়ে কথা বলতে বলতে।
আবার হাটা!!! আমি তখন জানতে পারলাম আরও অনেক বাড়িতে এমন মেয়ে দেখতে যাওয়া হবে!!!!!! আর আমাকে পানি ......... !!!!!!
এরপর আরও চার পাঁচ টা বাড়িতে মেয়ে দেখার জন্য যেতে হয় আর আমার পানি খেতে চাওয়ার বিবরণ দিয়ে মেয়ে দেখা হয়!! আর আমাকে পানির ইয়া বড় বড় গ্লাস শেষ করতে হয়!!!!
সেবার আমাদের বাড়িতে ফিরে আসার পর আর যেতে রাজি হইনি এমন করে মেয়ে দেখতে!!! যা ভয় পাইছি!!!
সেবার কারও কোন প্ল্যানই কাজ হয়নি মানে মেয়ে ঠিক হয়নি। কিন্তু আমি এই ঘটনা কিছুতেই ভুলতে পারি না। একা একা মনে করে নিজে নিজেই হাসি।
[আমার ছোট বেলার মজার আর মনে রাখার মত স্মৃতি গুলোর মাঝে একটা এটা। আর এটা আমার খুব খুব খুব প্রিয়। আমি মাঝে মাঝে মনে করে হাসি। আমি এর আগে কাউকে বলিনি। কিন্তু মনে মনে অনেক বার বলেছি তাই হয়ত]
এই ভিডিও লেফাফাদুরস্ত ভাইয়ার থেকে পাওয়া।
আমার ভাল লাগল তাই দিলাম। অনেক ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১০ রাত ৩:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




