তার এখন কথা বলতে কষ্ট হয়.চোখ গুলো বড় বড় করে কি যেন দেখেন.
তার চোখের সামনে কি ভেসে উঠে না শৈশব কালের ছবি. সেই সব বান্ধবিদের যাদের সাথে গ্রমের মঠে মাঠে এক সময় সে দৌরে বেড়াত.তার সেই সব আনন্দের দিন গুলো. তার চোখের সামনে কি ভেসে উঠে না .
অল্প বয়সেই তাকে স্বামির ঘরে যেতে হয়েছিল.সেখানে তার সুখ দুঃখের দিন,অনেক কষ্ট করে ছেলে মেয়ে দের মানুষ করা সেই সব দিন গুলো.স্বামি যখন তাকে একা রেখে চির বিদায় নিল সেই দিন গুলো কি তার চোখের সামনে ভেসে উঠে না.
এক সময় ছেলে মেয়েরা সবাই নিজের নিজের পরিবার নিয়ে ব্যাস্ত হয়ে পরল তাকে দেখার কেও রইল না আবার ভাইদের কাছে ফিরে আসা সেই কষ্টের দিন গুলো কি তার চোখে ভেসে উঠে না.
এত বড় বড় চোখ করে আসলে সে কি দেখে??
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০০৬ বিকাল ৩:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




