আমার এই ঘরে যদি কেও প্রবেশ করে আমার খুব ভাল লাগে.এই ঘরে যারা থাকে তাদের জন্য আমার অনেক কিছু করার ইচ্ছা হয়.আমর ঘরের মানুষ দের সাথে কখনো কখনো আমি খুব আড্ডা দিই.আবার কখনো খুব ঝগড়া করি.তাদের সাথে আমি আমার সুখ-দুঃখো গুলো ভাগ করে নিই.এইভাবেই তাদের সাথে আমি ভালবাসার বন্ধনে জড়িয়ে পরি.
আমি কখনো চাই না যে আমার ঘরের মানুষ গুলো কষ্ট পেয়ে আমাকে ছেরে চলে যাক.তাদের নিয়েই তো আমার জীবন.তাই সব সময় ভয় লাগে আমার ঘরের মানুষ গুলো ভাল আছে তো.আমার কোন আচরণে অথবা কথায় কষ্ট পেল নাতো. আবর কখনো আমার ঘরের মানষ রা ভুল করে ঘরে দাগ দিয়ে দেয়.তখন আমার খুব কষ্ট হয়.তবে আমি ভুলে যেতে চেষ্টা করি সেই সব দাগের কথা.
কিন্তু অসুবিধা হলো আমার ঘরে কোন দরজা নেই.খোলা দরজা পেয়ে অনেকে কিছু না বলে চলে যাই তখন কিন্তু আমার অনেক অনেক কষ্ট হয়.ঘরের মানুষ দের সাথে কি আমি খারাপ ব্যাবহার করে ফেললাম নাকি যে কারণে সে কিছু না বলে চলে গেল.
তুমিও* আমার সেই ঘরের একজন. আমর এই ঘরে আমি কিছু স্বপ্নও দেখি.সেই স্বপ্ন পুরনে কিন্তু তোমার সাহায্য লাগবে.
আমার সেই ঘর চিন্তে পেরেছ তো. আমার মনের যে ঘর আছে তার কথা বলছি.আমার সেই ঘরে ঢুকবা নাকি?দরজা কিন্তুখোলায় আছে.
[*তুমি--আমার ঘরের সবাই কে বলছি.]
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০০৬ রাত ১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



