এই মানসিকতা টা কি আমার দুর্বলতা? মানুষ কে প্রতম থেকেই বিশ্বাস করাটা কি আমার ভুল?একজন মানুষ কে না জেনে না চিনে বন্ধু ভেবে তার সাথে সম্পর্ক রাখ টা কি আমার দোষ?
একটি ছেলে যাকে আমি বন্ধু মনে করি কিন্তু তার সম্পর্কে খুব বেশি কিছু জানিনা. তার কোন কথায় আমি মনে আঘাত পেয়েছি এবং তাকে বললাম একজন বন্ধুর কাছ থেকে এই ধরনের ব্যাবহার আশা করিনি.
তার উত্তর ছিল তুমি কেন মানুষ কে না চিনে না যেনে বন্ধু হিসেবে দেখবে,কেন তাকে বিশ্বাস করবে. মানুষ কে এত সহযে বিশ্বাস করার জন্য ,বন্ধু মনে করার জন্য তুমি অনেক কষ্ট পাবে.আগে মানুষ টা সম্পর্কে ভাল ভাবে জানো তারপর তাকে বিশ্বাস কর,তাকে বন্ধু ভাব .
এতদিন মানুষ কে মানুষ হিসেবে বন্ধু ভাবা ,তাকে বিশ্বাস করাটা কি আমার ভুল ছিল???আপনাদের মন্তব্য আশা করছি.
[আমি কি বুঝাতে পারলাম?]
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



