এই ভাবে চিন্তা করলে দেশের অবস্থা দেখে হতাশ হয়ে পড়ছি.দেশের রাজনীতি নিয়ে চিন্তা করলে দেখি যারা রাজনীতি করছে তারা করে নিজেদের স্বার্থে.ব্যাবসায়িরা সিন্ডিকেট করে পন্যের দাম বাড়িয়ে ফেলছে.শিক্ষ রা স্কুল কলেজে ভালভাবে পড়ান না বাসাই প্রাইভেট পড়ানোর জন্য.এইভাবে প্রতিটা বিভাগ নিয়ে চিন্তা করলে শুধু দোষ গুলোয় চোখে পরছে.
আমি তো হতাশ হতো চাই না.আসলেই কি এই দেশের অবস্থা ভাল না.আমি বিশ্বাস করতে চাই এখন এই দেশে ভাল মানুষ আছে এবং তারা ভাল কাজ করে যাচ্ছে.এবং তারা দেশের জন্য,দেশের মানুষের ভালোর জন্য কাজ করছে.না হয় এই দেশ চলছে কিভাবে.কিন্তু তাদের দেখা পাচ্ছি না কেন?
আমার মন মানসিকতা কি নষ্ট হয়ে গিয়েছে যে তাদের দেখেও দেখছি না.শুধু অন্যের দোষ দেখার চেষ্টা করছি.আমি কয়েক টা পোস্ট করেছি তাও দেশের খারাপ অবস্থা নিয়ে .ভাল কিছু নিয়ে লিখতে পারলাম না.নিজের উপর বিরক্তি লাগছে কেন ভাল মানুষ গুলোর দেখা পাচ্ছি না.কেন ভাল কাজ গুলোর দেখা পাচ্ছি না.
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১২:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



