অর্থহীন
মুখটা তুলে আকাশ টাকে দেখ আরেকবার
তোমার সাথে আছি আমি যে চিরকাল
জোছনার আলো যখন তোমার গায়ে পরে
আমি তখন থাকি তোমারি আশে পাশে
মনটা খারাপ করে যখন তুমি একা থাক
ভাব আমি শোনায় তোমায় মজার কোন গল্প চোখের পানি মুছে ফেলে ভেবে একটু খন
তোমার মাথায় হাতটা বুলায় যখন তখন
রাতের আকাশ ভরা তারা হয়ত চলে যাবে
থাকব হয়ে আমি শুকতারা
শীতের সকাল গাছের পাতা হয়ত বা ঝরে যাবে
থাকব হয়ে এই আমি নীল আকশ
দুপুর বেলাই কবিতা বইটা পরতে বসে
চোখের দৃষ্টি যখন তোমার ঝাপসা হয়ে আসে
ভেবো আমি পাসেই আছি তোমার পানে চেয়ে
কবিতা টায় সুর বসাচ্ছি গানের মত করে
ভোরের আলোয় পাখির ডাকে ঘুমটা ভাঙ্গে যখন
বাগান টাতে হাটার সময় আমায় ভেব তখন
ঘাসের মাঝে শিশির কণা তাকিয়ে দেখ তুমি
আছে সেথায় তোমার সাথে আমার প্রতিচ্ছিবি
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০০৬ দুপুর ১২:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






