আমি এক অসার অচল অধম ফকির
পৃথিবী আমার নয় তবু আমি ধরণীর ।
অনাহারে অর্ধাহারে কাটে মোর দিন
ক্ষুধা সার পেটে ব্যথা করে চিন চিন ।
পেটের যাতনায় ফিরি দুয়ারে দুয়ার
লাঠি নিয়ে তেড়ে আসে পাষাণ গোয়ার ।
হেকে বলে ভাগ শালা দেবনা খাবার
তোর ক্ষিদে তুই মর তাতে কি আমার ।
ক্ষুধার জ্বালায় করি কত ফরিয়াদ
দু'মুঠো খাবার লাগি ঘুরি দিন রাত ।
তবু নাহি ভরে মোর অভাগা উদর
সবাই আমার আপন আমি শুধু পর ।
সবারে চিনি যে আমি সবাই আমার
কেউ যে আমার নহে সবে যার যার ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


