আমার এক বন্ধুর বাড়ির ছাদে একটা রুম আছে যেখানে আমারা প্রায়ই আড্ডা মারি। সমস্যা হচ্ছে ওর পাশের বাড়ির এক বিড়াল ,তাও আবার এক সুন্দরীর পালিত বিড়াল


।বিড়ালটা আমাদের আড্ডা মারার রুমটারে টয়লেট হিসাবে ব্যবহার করতে পছন্দ করে। কিন্তু বিড়ালরে কিছু বলা যায় না কারণ আমার বন্ধু আবার পাশের বাড়ির সুন্দরীর সাথে লাইন মারার তালে আছে


,এই জন্য আমরা ওর উপর খেপা ছিলাম।একদিকে আমরা আবার আপজিটে সুন্দরী বেচারা মাঝে দিয়া বিলাইর সুইপারি করত


। যাই হোক আজকে সকালে গেলাম আড্ডা মারতে গিয়া দেখি রুমের এক্কেবারে সামনে বিলাইতে তার আকাম সাইরা রাখছে.... মেজাজটা বিলা হইয়া গেল

...বন্ধুরে ঝাড়ি মাইরা কইলাম “নে শুরু কর সুইপারি”

...তখন অয় কয় কিছু একখান কর আর ভাল্লাগে না....। ব্যস তারপর থিকা শুরু হইল প্লান কি করা যায়। মাঝে যোগ দিল আরও ২ ফেন্ড ।সিদ্ধান্ত হইল ওয়াটার থেরাপি। একটা ডাকনাওলা বালতিতে বরফ এর সাথে পানি আর এক প্যাকেট হেয়ার ডাই মিশানো হইল


। তারপর অপেক্ষা আর অপেক্ষা মাগার বিলাইএর খবর নাই .... শেষমেষ দুধ পাউরুটির লোভ দেখান হইলে সে ধীর গতিতে আসিল।খাওয়া শেষ হওয়ার সাথে সাথে ৩ জন মিলা বিলাইএর উপর কম্বাইন্ড অট্যাক চালাইলাম


। তারপর বিলাইটারে ধইরা নিয়া বালতিতে ভইরা ডাকনা লাগাইয়া ভালমত ঝাকান হইল যাতে হেয়ার ডাইয়ের টাকাটারে ১০০% উসুল করা যায়


। ৫-৭ মিনিট পরে যখন বালতির ডাকনা খুইলা বিলাইটারে বাইর করলাম.....আমাগো অবস্থা তখন হাহাপগে....সাদা বিলাইটার কোন আর জায়গায় সাদা নাই পুরাপরি ব্ল্যাক তাও আবার শাইনি ব্ল্যাক। ....বাসায় ফেরার পথে আমি বিষয়টা নিয়া ভাবলাম কাজটা আসলেই ঠিক হয়নাই


। তবে আমার মাইনকা চিপায় পড়া বন্ধুর আইডিয়াগুলার মধ্য এইটাই সবচেয়ে নিরাপদ ছিল


।
সবাইকে বন্ধু দিবসের শুভেচ্ছা
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ১০:৫৩