সত্য বচনঃ আশরাফুলকে আমি পছন্দ করতাম না।
কারণ অত্যন্ত ধারাবাহিকভাবে নিজের প্রতিভার প্রতি নিদারুণ অবিচার করা একজন খেলোয়াড়কে কতক্ষণ ভালবাসা যায়?!
উপরন্তু সবচেয়ে বড় কথা,
একটা সময় উনি ক্রিজে নামলেই আমি স্বপ্ন দেখতাম কার্ডিফের..
স্বপ্ন দেখতাম বোলারের মুখটা কলিংউডের মতো পাংশু হয়ে যাবে।
কিন্তু পেতাম উল্টোটা...
শেষে আমার মুখই পাংশু হয়ে থাকতো।
কিন্তু একটা মজার বিষয় কি আশরাফুল জানেন?!
উনি যত যাই করুন, যতই খারাপ খেলুন না কেন?!?
উনি যখন ভালো খেলেন তখন উনাকে ঘোর অপছন্দ করা বালকটিও নাদানের মতো খেলা দেখে??!
তাকে এই মুখে অপছন্দ কিন্তু অন্তরে নিদারুণ ভালবাসা মানুষগুলোর প্রতি সুবিচার করতে উনি যদি নিজের প্রতিভার প্রতি সুবিচার করেন, খুবই খুশি হই...
উনি বাদ পড়লেও এই নিয়া কথা বলিঃ এমন একটা প্লেয়ার বাদ?! এই মর্মে।
উনারে নিলেও সেই নিয়া কথা বলিঃ আশা কইরা খেলা দেখতে বমু আর অবিবেচকের মতো উনি আউট হইবেন, এই মর্মে।
উনি স্কোর না করলেও ওই নিয়ে কথা বলিঃ জানতাম, আশরাফুল আবার হতাশ করবেন! এই মর্মে।
আবার উনি সেঞ্চুরি হাঁকাইলেও মেতে উঠিঃ চরম খুশি হইছি, এই মর্মে...
"এক খেলোয়াড় একসাথে এতো কিছু পাবে কোথায়?!
এই দেশে আসো, আশরাফুলকে দেখো, পাবে হেথায়..."
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




