সেদিনও হাওয়াতে বাঁধন ছেড়ার গান ছিল;
আহারে উদাসী হাওয়া, কোথায় পেলে নীল পাহাড়ের গন্ধ?
বয়ে এনে মুঠোয় মুঠোয় ছড়িয়ে দিলে স্মৃতির ’পরে
এখন আমি কোথায় যাব, একমাত্র দরজাটাও তো বন্ধ!
তবে জানালা খোলা, হাওয়া হুটোপুটি করে ঢুকছে ঘরে
একে কি হাওয়া-ঘর বলে বন্ধু অথবা বিশ্বাস?
তুমি তো হাওয়া ঘরের পক্ষে ছিলে; সেই বিকেলে
উপত্যকায় ছড়িয়েছিলে এক আকাশ আস্থার নিঃশ্বাস!
কোন কোন হাওয়ার দিনে আমার ফ্ল্যাট শূন্যে ওড়ে;
আমার শুধু হাওয়া ঘর, ভেসে যাই বেভুল হাওয়ায়...
সমস্ত আকাশ আর পুরোটা নীলগন্ধী পাহাড় নিয়ে
তুমি বন্ধু কোথায় যেন থাকো- টরেন্টো না ওসাকায়?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


