somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বছরের শেষটা হোক যুদ্ধাপরাধীদের বিচার চেয়ে

৩১ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজ ২০০৮ এর শেষ দিন। অনেকের অনেক প্ল্যান আছে এই বছরটাকে বিদায় দেয়া এবং নতুন বছরকে বরণ করা নিয়ে। আমারও একটি প্ল্যান আছে।

১৯৭১ এ বাবা এই দিনটি পার করেছিলেন বিজয়ের আনন্দ মনে নিয়ে। আমিতো সেই বিজয় দেখিনি, শুনেছি মাত্র। তাই দেশের স্বার্থে সবকিছুতেই এগিয়ে আসার চেষ্টা করেছি নিজের সকল ব্যক্তিস্বার্থ ত্যাগ করে। গত ২৯শে ডিসেম্বর জনগন ১৯৭১ এর ঘাতক দালালদের যেভাবে প্রত্যাখান করেছে তাতে অনেকটা সেরকম বিজয়ের স্বাদ পেয়েছি। জনগন বিশ্বাস করেছে মহাজোটকে। তারা দেখতে চাই এই মহাজোট যুদ্ধাপরাধীদের বিচার আদৌ করে কিনা। ইতিমধ্যে জনমনে এ নিয়ে নানা তর্ক-বিতর্ক শুরু হয়েছে, আদৌ কি সম্ভব যুদ্ধাপরাধীদের বিচার। কিন্তু তাই বলে শুধু বিশ্বাস করে ঘরে বসে থাকলে কি চলবে? নতুন সরকারকে বার বার স্মরণ করিয়ে দিতে হবে, কেন এবং কিভাবে আজ তারা ক্ষমতায় এসেছে। জনগনের বিশ্বাস ভঙ্গ করলে এদেরকেও ছুড়ে ফেলে দিতে সময় লাগবে না জনগনের। এই কথা মাথায় রেখেই চলতে হবে এই নতুন সরকারকে।

এবার আসি আমার ব্যক্তিগত প্ল্যানের কথায়। আমি বছরের শেষদিনটির শেষ সেকেন্ডটিকে বিদায় এবং নতুন বছরের প্রথম সেকেন্ডটিকে বরণ করতে চাই আমাদের জাতীয় পতাকা মাথা বেঁধে, আর সাথে সাথে শপথ করতে চাই এই বলে, আগামী বৎসরের ঠিক এই মুহুর্তের আগে এই দেশের শত্রুদের বিচার কার্য শুরু করার জন্য আমার যেটুকু করার তার চেয়ে যেন অনেক বেশি করতে পারি। নতুন সরকারকে বাধ্য করতে হবে যেন এক বছরের মধ্যে অন্তত বিচার কার্য শুরু হয়।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:২৫
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার ঘোষণা আলোচনায় থাকারই কৌশল মাত্র

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১২ ই জুলাই, ২০২৬ দুপুর ১:০৮

চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে প্রতিবেশী ভারতে পালিয়ে আশ্রয় নেওয়া সাবেক স্বৈরশাসক ও বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার আগামী... ...বাকিটুকু পড়ুন

জন্মান্তরের ক্ষুধা

লিখেছেন ইসিয়াক, ১২ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:০৮




ঝিরিঝিরি বৃষ্টি, সেই সাথে গুমোট আকাশ। মেঘাচ্ছন্ন  আবহ । একটানা টুপটাপ আওয়াজ ছাড়া চারদিক সুনসান।বৃষ্টি তার ক্লান্তি কাটাতে  যেই একটু থমকে দাঁড়িয়েছে অমনি বুনো শালিকেরা নেমে এলো খাবারের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা খাদক ছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুলাই, ২০২৬ রাত ১১:৪৮


আজকে সংসদে অর্থমন্ত্রী আমির খসরু একটা এমন তথ্য দিলেন যেটা শুনে বাংলাদেশের আমজনতা রীতিমতো ক্যালকুলেটর হাতে বসে গেল। কথা হচ্ছে শেখ হাসিনার খাবার খরচ নিয়ে। কোন সালে কত টাকার... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি বিলাস!

লিখেছেন রাজীব নুর, ১৩ ই জুলাই, ২০২৬ সকাল ৯:৩৮



বৃষ্টির জন্য খুব বেশি হাহাকার জমেছিল বলেই কিনা,
জমিয়ে বৃষ্টি এসে রীতিমতো আমাদের জমিয়ে রেখেছে-
এখন গৃহ কারাবাস!
বৃষ্টি তুমি কিনা জমিয়ে রেখেছিলে এতটা ক্রোধ!
থামছেই না তোমার চোখ রাঙানি!
অনেক... ...বাকিটুকু পড়ুন

পেঁপের বেগুনী, কুমড়োর চপ, কাঁঠালের বার্গার, ডিম সিদ্ধ করে ফ্রিজে ও পেঁয়াজ কুচি করে শুখিয়ে সংরক্ষন!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৯

উহা পলাতক। যাহা কখনো পালায়না উহাই পালিয়েছে। উহা রান্না করা ভাত তরকারী বাস্প উড়ছে খেতে পারেনি কিন্তু তাতে কি উহা প্রতিদিন ১০,০০,০০০ (দশ লক্ষ) টাকা প্রতিদিন খেয়েছে! :B#... ...বাকিটুকু পড়ুন

×