ভালবাসা কারে বলে
১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভালবাসা কারে বলে
সেতো আমার জানা নেই;
জানা থাকলেতো
আজ তুমি আমার পাশেই থাকতে।
ভালবাসা কারে বলে
সেতো আমি জানিনা;
যদি জানতাম তবে আজ আমি
পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হতাম।
ভালবাসা কারে বলে
সেতো আমার জানা নেই;
যদি জানতে পারতাম তবে কভু তোমায়
যেতে দিতাম না, আমায় ছেড়ে।
ভালবাসা কারে বলে
যদি একবার জানতাম;
তবে যেকোন মূল্যেই হোক
আমার কাছে বেঁধে রাখতাম।
ভালবাসা কারে বলে
সত্যিই আমি জানিনা,
যদি জানতাম, তবে আজ
এমনটি কখনই হতোনা।
ভালবাসা কারে বলে
সত্যিই আমি জানিনে,
যদি জানতাম তবে তুমি কোনদিন
আমায় ছেড়ে যেতে পারতেনা।
ভালবাসা কারে বলে
বুঝতে পারি এখন
যখন আমি বুঝতে পারি
আমি সত্যিই শুধু তোমাকে চাই।
ভালবাসা কারে বলে
আমি বুঝিনি;
বুঝতে পারলাম ঠিক তখন
যখন তুমি আমার পাশে নেই।
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪

আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০

রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ...
...বাকিটুকু পড়ুন