মনে পড়ে কী তোমার
সেই পাতা ঝরা দিনের কথা
প্রথম যেদিন আমার হাতে হাত রেখে বলেছিলে
তুমি শুধুই আমার,
আজ যখন আমি গ্রীষ্মের দাবানলে পুড়ে যাচ্ছি
তখন কোথায় তুমি, কোথায় তোমার দেয়া সে কথা
বলেছিলে সামনের বর্ষাতে
দুজনে ভিজে যাব একসাথে,
ভিজেছি আমি কেবল তুমি পাশে ছিলেনা
বৃষ্টিতে ভিজে বহু দূর ঘুরে
বুঝেছি আমি তোমার কথা গুলো শুধুই ছলনা
তুমি কেবল অন্যকেই জ্বালাতে জানো
নিজে কখোনই জ্বলোনা,
আবার নিজেই নিজেকে দাবি করো
তুমি নাকি আদর্শ বঙ্গ ললনা
তুমি আসলে ভালোবাসা কাকে বলে সেটাই জানোনা
কান খুলে শুনেনাও আমাকে তুমি আার পাবেনা।
ছলনাময়ী থাকো তুমি তোমার ছলনার জালে
ভেবে দেখো তুমি জীবনে আসলে কী পেলে।
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




