ফেইসবুক!!আজকের বিশ্বে এক বহুমাত্রিক ক্রেজ এর নাম "ফেইসবুক"।বিষয়টা এমন দাড়িয়েছে,ফেইসবুকের
একাউন্ট ছাড়া যেন নিজের আধুনিক স্বভাব টা প্রকাশিত হয়না,যদিও এমন ধারনার পরিপন্থী আমি।তবে ফেইসবুক যে আমাদের
সম্পর্ক গুলো কে আরো সজীব করে তুলেছে তা আমি অকপটেই স্বীকার করি।আমার জীবনে অন্তত ফেইসবুকের ভুমিকা "অপরিসীম"
পর্যায়ের!আমি জানি-অনেকের জন্য এমন টি খাটে-"ফেইসবুক ছাড়া চলেই না"
শুনেছি ফেইসবুকে নাকি বিশ্ব জুড়ে দিনে ২৫ কোটী বার লগ ইন করা হয়!কত টা জনপ্রিয় না হলে কোনো সাইট
এত ভিসিট পেতে পারে!শত শত গ্রুপ-হাজার হাজার ফ্যান ক্লাব আর লক্ষ-কোটি মেম্বার!একটি নিল-সাদা
ইন্টারফেসে চলে কত রঙ্গ-কত নাটক-সুখ দুঃখের চলচিত্র।এখানেই হয়ত কেউ খুজে পাচ্ছে লাইফ পার্টনার,কেউ পাচ্ছে বেস্ট ফ্রেন্ড
আবার কেউ হারাচ্ছে বহুদিনের পুরানো প্রীয়জন কে হয়ত সামান্য ঝগড়ার কারনে!কেউ হয়ত খুজে পাচ্ছে বহুদিন আগের বন্ধু কে,
কেউ আবার খুজতে থাকে সেলিব্রেটী দের আসল একাউন্ট কে(যদি এক্টুস খানি কথা বলা যায়!!)...নানা রকম মানুশের ঘুরা-ফেরা
চলে,কেউ হয়ত নিজের আসল একাউন্ট টি কে বহুদিন ধরে সাবধানে লালন করে আসছেন-কেউ বা আবার অন্য কেউ সেজে ধোকা দিয়ে হয়ত মজা পাচ্ছেন।অনেকে
নাকি একের অধিক একাউন্ট ও ইউজ করে!!
ভালোবাসা-প্রেম-প্রীতি-আনন্দ-কষ্ট-হিংসা-রাগ সব যেন আজ কমেন্ট বক্স বন্দী!আমি নিজেই একবার দেখেছিলাম
আমার দুইটা ফ্রেন্ড এর মাঝে ফেইসবুকে ঠাট্টা করতে করতে সামান্য কথা কাটাকাটি হয়,কমেন্ট বক্স এ দুই একটা উত্তপ্ত
বাক্য বিনিময় ও করে ওরা,কিন্তু ঘটনা টা ঐ পর্যন্ত সীমাবদ্ধ থাকলে ভাল হত,কিন্তু তা কেম্পাস পর্যন্ত গড়ায়,মারামারি-হাতাহাতি
তে গিয়ে তার সমাপন ঘটে।আবার এর বিপরীত টাও দেখেছি,আমার এক পরিচিত জন তার মনের মানুষ কে ফেইসবুকেই খুজে পেয়েছিল।
সত্যিই,ভাবতে ভালোই লাগে,ফেইসবুকের বুকে দিনের মাঝে কত ঘটনাই না ঘটে।কত জন যে এই চির পরিচিত ইন্টারফেস টার সামনে বসে হাসে,আবার কাদে-কে জানে?
আমার জীবন ফেইসবুকের কল্যানে ভরপুর।কত উদ্যোগ নিয়েছি যে নেট এ বসলে টাকা ইঙ্কামের সোর্স খুজতে হবে,এই করতে হবে সেই করতে হবে,কিন্তু যেই না নেট এ
কানেক্ট হই অম্নি সবার আগে ফেইসবুক নিয়ে বসে যাই!চ্যাট,কমেন্ট,স্টাটাস পরিবর্তন,পিকচার আপ্লোড,ভিডিও আপ্লোড,গ্রুপ-ফ্যান ক্লাব জয়েনিং....মোটামোটি কাজের শেষ নেই!
আমি ফেইসবুকের কাছে ঋণী।এফবি আমাকে অনেক দিয়েছে।আমার ফেইসবুকে একাউন্ট খোলার মুল উদ্দেশ্যে ছিল নতুন বন্ধু বানানো,কেউ কেউ আবার
একাউন্ট খুলে অন্য বিভিন্ন উদ্দেশ্যে।তো যা বলছিলাম,ফেইসবুকে আমি আমার নতুন বেস্ট ফ্রেন্ড কে খুজে পেয়েছি,এছাড়া এমন কিছু
ফ্রেন্ড পেয়েছি যারা সুদুর ঢাকা-চিটাগাং থেকে আমাকে রীতিমত তিন বেলা ফোণ-এসএমএস দিয়ে খোজ় নেয়।
আমি অনেক দিন থেকে এমন একজন বন্ধু খুজছিলাম,যে হবে আমার বেস্ট ফ্রেন্ড,যেমনটি আমি হব তার বেস্ট ফ্রেন্ড।আমি তাকে পেয়ে গেছি,আমি সৌভাগ্যবান।
আমার ফ্রেন্ড এর সাথে কথা না বলে-এসএমএস না দিয়ে একটা দিন ও থাকতে পারিনা!আমি ফেইসবুকের কাছে কৃতজ্ঞ।
এছাড়া ফেইসবুকে আমার এমন কিছু আত্মিয়ের সাথে সংযুক্ত আছি যাদের সাথে সরাসরি দেখা হলে তেমন কথা বলা কিংবা মেশা হত না
কিন্তু ফেইসবুকে চ্যাট করে-একে অন্যের পেজে কমেন্ট করে আমরা আগের থেকে আরো আপন হয়ে গেছি!
ফেইসবুক আসলেই একটা নেশা।অনেকেই বলেন,এ নেশা কিছু দিন পর উতরে যায়!আমি তো গত ২ বছর ধরে এফবি তে আছি,কই আমার তো নেশা ফুরায়নি।
আমার আনাড়ীপনার কারনে ৫৫০ টা বন্ধু সহ আগের একাউন্ট টা ব্লক হয়ে গেল,আমার ৪০০ এর মত ছবি হাওয়া হয়ে
গেল,কিন্তু তার পর ও আমি নতুন করে আবার শুরু করেছিলাম,ঐ যে নেশাগ্রস্থ হয়ে পড়েছি!আমার এক ভাইয়ার কথাই বলি,তিনি বাংলালিঙ্ক এর করপোরেট শাখার
বড় অফিসার,নিশ্চই তার কাজের অন্ত নেই,অথচ তিনিও সময় পেলেই ফেসবুকে আসেন।কখন স্টাটাস পরিবর্তন করতে,কখন আবার নতুন কোনো ছবি আপ্লোড দিতে!
যাই হোক,ফেইসবুক আমাকে অনেক দিয়েছে,তাই একটা ধন্যবাদ তার প্রাপ্য।বন্ধুত্ব-দোস্তি এসব আগে কম বুঝতাম,ফেইসবুক আমার কাছে এগুলোর সঙ্গা নতুন করে তুলে ধরেছে,আমাকে আমার
মনের ডানা মেলবার সুযোগ করে দিয়েছে।তাই ফেইসবুক কে ধন্যবাদ জ্ঞাপন করা জরুরী হয়ে পরেছে।সবাইকে সাক্ষী রেখেই
বলছি "ধন্যবাদ ফেইসবুক,আমি/আমরা তোমাকে অনেক ভালোবাসি"
~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

