somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দিনলিপি ১৫/৩/২০১৩ (সকাল ১০:০০)

১৫ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হঠাৎ একটা খবরে চোখ আটকায় গেলো সাত সকালে।
১৯৭১ এর ১৯শে নভেম্বর চট্টগ্রামের আইস ফ্যাক্টরী রোড ধরে যাচ্ছিলেন ৫ মুক্তিযোদ্ধা ফয়েজুল হক, রফিক উদ্দিন, অমল মিত্র, শফিউল বশর এবং ড্রাইভার ভোলনাথ। ইস্টার্ন ব্যাংক অফ পাকিস্তানে অপারেশন চালিয়ে ফিরছিলেন তারা একটা প্রাইভেট কারে। চুনা গুদামের কাছে আসতেই পাকিস্তানী বাহিনী হামলা করে কারটিকে। দলের সবাই আত্মরক্ষা করতে পারলেও গুলিবিদ্ধ হন রফিক উদ্দিন। রফিকের রক্তে রঞ্জিত হল সে সড়কটি।
---------------------------
মুক্তিযোদ্ধা রফিক উদ্দিনের স্বপ্ন সফল হইসে (একটু!) , দেশ স্বাধীন হইসে। কিন্তু কাহিনী হচ্ছে, মুক্তি যুদ্ধের পরপরই সচেতন নাগরিক এবং মুক্তিযোদ্ধাদের উদ্যোগে আইস ফ্যাক্টরী রোডের নাম পালটায় শহীদ রফিক উদ্দিন সড়ক হিসেবে রাখা হইসিলো। কিন্তু পৌরসভার কাছে কাগজে কলমেও সড়কটার নাম পাল্টানোর যে দাবী পাঠানো হয়েছিলো তা আর হয়নাই। পৌরসভা হয়ে গেলো সিটি কর্পোরেশন, কিন্তু মুক্তিযোদ্ধা ফয়েজুল হকের মতে, অনেক মানুষ পরিচিত ফলকে শহীদ রফিক উদ্দিন সড়ক লিখলেও সিটি কর্পোরেশনের গাফিলতির কারণে নামটা আর বদলাইলো না। :-<
সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট দপ্তর নগরের কোন সড়কের নাম মুক্তিযোদ্ধার নামে হইসে কিনা এই ব্যাপারে তেমন কোন খোঁজও নাকি রাখেনা। এলাকার দোকানদার আর ব্যবসায়ীরা বলেন সিটি কর্পোরেশন উদ্যোগ নিলে তারা পরিচিত ফলকে নতুন করে নাম লিখবেন। 8-|


কলেজয়েট স্কুল আর সিটি কলেজের সামনের এই রোডটাই ইতিহাসের স্বাক্ষী।

যেকোন দেশের সড়কগুলোর নামকরণ হয় এমন সব ইতিহাস এবং সংস্কৃতি নিয়ে যেগুলা সেই সড়ক ধরে হেঁটে যাওয়া প্রজন্মকে তাদের গৌরবগাঁথা জানিয়ে দেবে। অথচ এদেশে দুইজন মানুষের বাইরে অন্য কারো নামকরণ করতে গলদ্ঘর্ম হয়ে যাইতে হয়। X(
এয়ারপোর্টের নাম পালটানো যায় যতবার খুশি ততবার, নতুন স্ট্যাডিয়াম , সেতু বানাইলে পীর-আউলিয়া, নেতা-মন্ত্রীর নামে নাম রাখতে হুমড়ি খায়া পড়ে সরকার, বিরোধীদল, অমুক-তমুক সংগঠন...
হালার পুতেরা! ছিলি তো পাকিস্তানের লাত্থি গুতা খায়া... যাদের জন্যে রাস্তাটায় বুক ফুলায়া হাঁটতেসস তাদের নাম রাখতে এত্ত আলসেমী ক্যান?
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×