somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দিনলিপি ২৩/৩/২০১৩ (দুপুর ১:৩০)

২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটু আগে কোন একটা চ্যানেলে বধ্যভুমিগুলার খোঁজে একটা টীমের পর্ব দেখলাম। এবার তারা করসে সৈয়দপুরের উপর। ব্রাহ্মনবাড়িয়ার সৈয়দপুরে হিন্দুর সঙ্খ্যাই বেশি ছিলো। এবং বিহারীরা এখানে প্রচুর ছিলো। একাত্তরে বিহারীরা সুযোগ পেয়ে রাজাকারদের সাথে মিশে প্রচুর লুট, হত্যা, ধর্ষণসহ আরও যা যা করা যায় করসিলো। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে, পাকিস্তানী গোলাবারুদ আর সৈন্য আনায়নের সুবিধার্থে তারা এলাকার কয়েকশো যুবকদের ধরে এনে সম্পুর্ণ এয়ারপোর্টের কন্সট্রাকশন ওয়ার্ক করাইসে, মানে চুন-সুরকি আনা, পিচ-ঢালাই সহ যা যা লাগে আরকি। তারপর তাদের মেরে ফেলসে। একজন Genocide Researcher-এর স্বাক্ষাৎকার দেখাইলো। দেখলাম। এই ঘটনার সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানদেরটা সহ দুনিয়ার অন্যান্য তাবৎ যত গনহত্যা আছে অনেক মিল দেখলাম।
সৈয়দপুরের গনহত্যার বেঁচে যাওয়া মানুষদের থেকে শুনলাম জলজ্যান্ত অভিজ্ঞতা। শুনলাম সেই ঐতিহাসিক ৪০০ মানুষকে একসাথে ট্রেনে হত্যার কাহিনী।
বিহারী রাজাকাররা প্রথমেই এসে সবার কাছ থেকে বাড়ীর সব চাবি, ব্যাংকের একাউন্টের চেকবই, সোনা-অলংকার নিয়ে তারপর বলে... তোমাদের এখন ট্রেনে করে ইন্ডিয়া পৌঁছায়ে দেয়া হবে। এদেশে আর জায়গা নাই তোমাদের। তারপর ট্রেন সৈয়দপুর স্টেশন ছেড়ে খালপাড়ের ব্রীজের উপর আসলে ট্রেন থামিয়ে বিহারীরা বগিতে ঢুকে বলে, "চালো তুম লোগোকো আব জাবাই কারেগা।" সবাই বলতে লাগলো, "কেন ভাই? কি দোষ করসি আমরা?" তার উত্তরে তারা বলে, "তুম লোগ শালা পাকিস্তানকে দুশমন, মুক্তি হো, হিন্দু হো।"
এরপর তারা এক একজন করে নিয়ে তলোয়ার দিয়ে জবাই করে । শিশু, বৃদ্ধ... কেউই বাদ পড়েনি ট্রেনে।
একসময় সবাই নৃশংসতা সহ্য করতে না পেরে বলছিলো, "আমাদের গুলি করে মারছোনা কেন?"
...... উত্তর আসছিলো, "পাকিস্তান গভর্মেন্টকি গোলি ইতনা স্বাস্তা নেহি। তুম লোগোকো এইসেহি মারনা পাড়েগা।"
৪২৫ জনের মধ্যে শুধু মাত্র ২১ জন কিভাবে যেন পালাতে পারসিলো।
কতটা নৃশংস হলে এভাবে ঠান্ডা মাথায় ৪০৪ জন নর-নারীকে জবাই করা যায় সেটা ভাবতেসিলাম। যারা বলে ৩ লক্ষকে ভুল করে বঙ্গবন্ধু ৩০ লক্ষ বলসিলেন তারা মনে হয় এইসব ঘটনা জানেনা। জানলে লজ্জায় আত্মহত্যা করা উচিৎ তাদের।
শুধু তাই না, ওই হত্যাকারীদের সর্দারদের সবাই মনে রাখসে। যারা চেলা হিসেবে জবাই উৎসবে অংশগ্রহন করসিলো তারা বঙ্গবন্ধুর শাসনামলে জেলে ছিলো এটা এলাকাবাসী বলল। এও বলল যে ১৯৭৫ এর পর তারা ছাড়া পেয়ে যায় এবং এখন তারা সৈয়দপুরের বিভিন্ন স্কুল কলেজের প্রতিষ্ঠাতা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক এবং প্রতিষ্ঠিত ব্যাবসায়ী হিসেবে আছে। এই লোকগুলাই নাকি তখন ঘরে ঘরে ঢুকে ধর্ষন করতো, ক্যাম্পে নিয়েও আটকে রেখে ধর্ষন করতো।

ভাবতেসিলাম, বাঙ্গালী জাতি যদি একজন মহিলা হিসেবে কল্পনা করি, তাইলে আমার তো মনে হয় এই মহিলার বর্তমান চিত্র হচ্ছে এইরকম যে, তার জন্ম পরিচয় নিয়ে মানুষ নানান কথা বলে, তাকে পথে ঘাটে চোদা হয়, যে যখন যেমনে পারে,... গায়ের কাপড় তো নাই সেই কবে থেকেই, এখন তার লজ্জা এবং চোখের পানি দুইটাই গায়েব হয়ে গেসে।
------------------------------------------
এই বিহারীরা এদেশে আমাদেরই সাথে মিশে এখনো থাকে। আমার মাঝে মাঝে এদের ভাবসাব দেখে মনে হয় সময় পেলে এরা আবারো এরকম করার সুযোগ হারাবে না। তারা উদ্বাস্তু হিসেবে এদেশে থাকতে চায়না। তাদের দরকার ভিটা। আর সেটা পেতে যেকোন অজুহাতে কাউকে ভিটাছাড়া করতে এদের একটুও বাঁধেনা। আদিম প্রস্তর যুগে জাতিগুলোর মধ্যে এরকম মানসিকতা ছিলো খুবই স্বাভাবিক।
--------------------------------------------
রাজাকারদের একটা লিস্ট পাইলাম।
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×